somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= হৃদয়ে পূণ্য পিয়াস

২৫ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন ব্যস্ত সমস্ত দিন কাটে হৈ চৈ-য়ে, অথচ আমি চলি নিরবে। দিনের মন দিনমান ঘুরেফিরে রাত্তিরে ঘরে ফেরা পাখালীর মত ফিরে আসে; যেন বুকের খাঁচায় মন পাখিটি। শীতের কনকন কখনো কখনো মনে হয় হাড়ে ঠেকে ঠনঠন কাঁপুনি শোনায় আজকালের মৌসুমে এখানে। তবুও মেতে উঠে শেষ রাতের চারদিক, দিগন্তের সাদা রেখারও অনেক পূর্ব হতে। এবারের মৌসুমে পারছি না, যতটা পেরেছিলাম পূর্বেকার তিনটে বছরে।

মদীনার হজ্জের দিনগুলো অনেকেরই কাটে অনেক রকমভাবে। ব্যবসায়ীরা অতিব্যস্ত থাকে উপার্জনে। চাকুরেরা শর্ত আদায়ে। কিন্তু আমি সবসময়ই নিজের জন্য পছন্দ করতাম এমন কোন কাজ, যার দ্বারা অর্থ এবং পূণ্য দু'টোই অর্জন সম্ভব। কত কাজই তো পৃথিবীজোড়া, কি এমন ক্ষতি যদি আমি পেয়ে যাই এমন কোন কাজ যার জন্য আমি নিজের সর্বোচ্চ সাধনাকে লাগাতে পারবো এবং পরিমাণে অল্পবেশী যাই জাগতিক পাই না কেন, যেন মরণের ওপারে বসেও পেয়ে যাই তার কিছু না কিছু। সত্যিই কি কারো এমন কিছু ক্ষতি হয়ে যাবে তাতে? অবশ্য নিয়তের পরিশুদ্ধতা ও ব্যাপকতা থাকলে সকল ভাল কাজের মধ্য থেকেই এমন কল্যাণ লাভ সম্ভব। কিন্তু কে চায় না যে সে অল্প সাধনাতেই ধনী হয়ে যাক? তারউপর 'ধন' যদি হয় অর্থ এবং পূণ্য; দু'টোই।

অনেক বড় একটা সেবামূলক মানসিকতা নিয়েই যোগদান করেছিলাম হজ্জমিশনের মৌসুমী কর্মকাণ্ডে। কিন্তু গতানুগতিকতার ধারায় শেষ পর্যন্ত তা পর্যবসিত হলো নিছক একটা চাকুরীতে। এবারে আর যাওয়া হলো না হজ্জ মিশনে। মনে পড়ে, আমার প্রতি আদেশ ছিল শুধুমাত্র হোটেলের রিসিপশনে বসে থাকা এবং হাজীদের সুবিধা-অসুবিধা শুনে সম্ভব হলে সমাধান করা অন্যথায় মিশনে তথ্য সরবরাহ করা। কিন্তু মন ভরতো না, হাজীদের প্রতিটি রুমে রুমে গিয়ে জানতে চাইতামঃ কেমন আছেন তারা। কেউ কেউ খুব ক্ষেপে যেত বিভিন্ন অসুবিধার কথা বলে, কিন্তু অধিকাংশই এতটাই খুশী হতেন যে, মনে হতো দিনের মজুরী কত তুচ্ছ এর তুলনায়। এবারে এই তো সেদিন অপেক্ষমান ছিলাম এশার সালাতান্তে হারামের পাশে। তিনজন হাজীর সাথে সালাম বিনিময় ও অন্যান্য খোঁজখবর দেয়ানেয়ার পর বিদায়ের সময় বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর মেহমানদের এইটুকু খোঁজখবর নেয়ার বিনিময়ে এত অসাধারণ ভালবাসার তুলনা আর কিছুর সাথে মেলাতে পারলাম না।

পরিচিতদের মাঝে এবার স্বদেশ থেকে দু'জন চাচা-চাচী এবং বিদেশ থেকে দু'জন চাচা-চাচী এসেছেন। আরো আসবেন একজন বড় মাপের স্যার, হজ্জের পরে। মজার ব্যাপার হলো এর আগে কখনো আমি ওনাদের কাউকেই দেখিনি এবং ওনারাও আমাকে দেখেননি; এটাই প্রথম সাক্ষাত। মন তো চায় সারাটি ক্ষণই থাকি তাদের সাথে, খেদমতে, কল্যাণের ছায়ায়। কিন্তু কি করি, জীবনের অর্থনৈতিক জলাশয়ে রোদের ছোঁয়া দিতে না পারলে যে সব ক'টি জিয়ানো মাছই ক্ষুধার অন্ধকারে মারা পড়বে অকালে। অন্ন, বস্ত্র, বাসস্থান আর অসংখ্য জাগতিকতায় যে আমাদের প্রতিজনই দারুন ক্ষুধাতুর।

২৬.১২.২০০৬, মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

ছবির জন্য [link|http://www.hajjinfo.org/images/madina.gif|K
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৯:৩৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×