কেউ তোমাকে বুঝে না;
একজনই শুধু!
কিছুটা সময় কোথাও হঠাৎ উবে যায়
তুমি জানতেও পার না;
কর্পুরই শুধু!
কিছুটা রঙে রঙে ভেসে যায় জীবনারণ্যে
রঙ সাগরে ভেসেও রঙিন হও না;
আবেগই শুধু!
[গাঢ়]কিছুটা সময় তুমি পৃথিবীর নিঃসীমতায় একা
কোথাও কেউ নেই তোমাকে বুঝার;
তুমিই শুধু![/গাঢ়]
কিছুটা সময় অবহেলিত কাটে পুরোনো বলে
অপেক্ষায় থাক ক'বে আসে ডাক;
নির্দয়তাই শুধু!
কিছুটা সময়ের ভয়াবহতায় আসে চমকিত সত্য
তুমি ছাড়া আর কেউ জানেনা, দেখেনা;
বিদায়ই শুধু!
-১৪.০২.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
