আমি বলি গদ্যই ভাল, যেমন এই তো জীবন গদ্যময়; কি আছে এমন কাব্যচর্চায়,,,।
যখন-তখন, যেখানে-সেখানে, মনেআসা-লিখেরাখাগুলোকে তুলে রাখি সযতনে,
যদি তুমি পড় কোন কালে,,,,,,,,।
এক)
অংকনে ঐতিহ্যরূপ
বর্ণনায় বিভাজন,
এখানে মৃত্যু আসে প্রতিদিন
নিয়ে যায় প্রতিজন নয়তো দিয়ে যায় অনুক্ষণ।
-০১.১০.২০০৬, মদীনা।
দুই)
হয়ত এখন তোমার ঘরেতে রাত
একটু পরেই ফুটবে রাঙা প্রভাত;
এই ভুবনে আসবে কবে দিন
নিত্য হেথায় নিশি ছন্দহীন...।
-১৮.০৩.২০০৬, মদীনা
তিন)
এখানে জীবন অনেক সুখের, অনেক বেদনার
জড়িয়ে আছে অনেক মনে স্মৃতির যাতনার,
সুখ চেয়ে কেউ পায় মহাদুখ্ নয়তো কামনা
জীবন এখানে দুঃখ পাওয়ার করছে সাধনা!
-১৯.০৩.২০০৬, মদীনা।
{{{ চলমান বিন্দুগুলো কি সিন্ধু অবধি পৌঁছুবে? }}}
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


