শুধোনা সুদূরিকা কেন লুকায়েছি আপনায়
ধ্বনিবে গগণ
ঝুরিবে পবন
জাগিবে নিদ-বেদন,
ভিজবে নয়ন
উষ্ণ বারি-ধারায়।
চাঁদ পিয়াসীর বক্ষে সে কোন আঁধার লুকিয়ে যেন,
আলো গরবিনী কৃষছায় পানে মিতালীতে যাবে কেন?
ব্যবধান জাগে
পুষ্প পরাগে
মৌচাকে পড়ে ঢিল,
বিরহ প্লাবনে
আষাঢ়-শ্রাবণে
সমুদ্র হলো বিল।
ধরণীর ব্যাথা বুঝবে না কভু গগণের অংশুক
চুষে নিবে যত প্রেম-জল তাতে ভাঙ্গুক না কারো বুক।
ভাসাইতে তরী
ছুটিয়াছি মরি
ঊষর মরিচীকায়,
মহা বর্ষণে
হৃদয়ের বনে
বহিছে হেরার বায়।
বেঁচে আছি সুন্দরের বিরহে; ওপারের ভাবনায়
শুধোনা সুদূরিকা কেন লুকায়েছি আপনায়
...ভিজবে নয়ন; উষ্ণ বারিধারায়।
০৮.১১.২০০০, রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।
ছবির জন্য !@@!534831 যেখানে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



