পাখিরা গায় কার গুণগান?
তারাদের মাঝে কার আলোর ঝলকানি?
কেন আযানের ধ্বনি শুনে নেচে উঠে প্রাণ?
যদি বুঝতাম হায়! কত সুন্দর হতো এ জীবন খানি।
কোন্ সে কিতাব শুনে ভয়ে কাঁদে এই দু'টি চোখ
কোন্ সে মধুর বাণী নিরাশ ধরণী পরে আশায় বাঁধায় বুক,
সকল কাজের মাঝে আলোক-রশ্মি ঢালে কোন সে বিধান
সে তো আল-কুরআন; সে তো আল-কুরআন।
সন্ধ্যা নামছে ধীরে ধীরে ঐ পশ্চিম গগণে
দিবসের প্রহরগুলো শেষে তো সে নামবেই
জীবন-সন্ধ্যা সে তো একদিন আসবেই
হায়! পারতাম যদি সদা সন্ধ্যাপ্রদীপ জ্বালিয়ে রাখতে মননে।
০৭.০৩.২০০৭
-মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য !@@!552134 যেখানে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



