পিয়াসী স্বপ্নেরা সারাদিন রৌদ্রজলে ছুটোছুটি করে
ফিরে আসে চেতনার দোচালায়,
অন্তরে-কল্পনে আমার আন্তরিক সংসার
হৃদয়ের রঙেতে, পান্তা-নুনেতে অস্তাচলের পরে।
এক কাঠি কষ্টকে বুক পকেটে লুকিয়ে
নিরন্তর সাধনা জ্বালাই দু'কাঠি সুখ পেতে,
মগজে-মননে জ্বালানীর নিদারুন সংকট
সাম্রাজ্যবাদের দু'মুখো সাপ বদলেছে খোলস,
মখমলি ভূমির ডাকাত দর্জিরা মিলে
নতুন খোলসের নাম দিয়েছে বিশ্বায়ণ।
প্রতিটি আঁশে যার ঝুলানো শান্তির পালক
তোমরা কি কেউ ভাবনি তা পেয়েছে কোথায়?
প্রশান্ত কবুতর খেয়ে খেয়ে জমানো সাদা কাফন
আমাদের শান্তি-প্রতীক পায়রার পাখা সব!
উড়েছিল তারা ফিলিস্তীনের জলপাই বাগানে
অবুঝ শিশুর কামানো মাথায় পালকের ছায়া দানে
আফগান মরুর জলছোঁয়া পাওয়া সিক্ত মরুদ্যানে
পেখমী পুচ্ছ দুলিয়েছে তারা ভূ-স্বর্গ কাশ্মীরে
গুজরাট হয়ে তিমুরের পথে ফিলিপাইনের বাতাসে
মুক্ত-স্বাধীন শান্তিরা ছিল ঘুরে ফিরে আকাশে;
ফোরাত বুকের রক্ত জোয়ারে, রেঙ্গুনের বিভিষণে
বাংলার বুকে লগি-বৈঠায় মরে শান্তির পায়রা।
বনবাসী প্রিয় শান্তি আমার দুয়ারে আসিও, যবে
রক্তের দামে ভাঙ্গবো তোমার দু'পায়ের জিঞ্জির!
সেদিন আসলে খুলে দেখো মোর স্বপ্নের যত নথি
অশান্ত বানে, রক্ত সাগরে ভাসিও আবার ভেলা
দেখবে তোমার চারিপাশ জুড়ে শান্তির পায়রারা;
কারো নাম হবে হামজা, হোসেন, বান্না, বেরেলভী
কারো নাম হবে আব্দুল মালেক, জসিম উদ্দিন, মুজাহিদ
দীপ্ত উনুনে পেয়েছিল যারা প্রশান্ত সুখ নিদ।
স্বপ্নের বীজ বুনে যাই আমি নিঃসীম অজানায়
ফলিলে ফসল অভাগার কথা স্মরিও প্রার্থনায়।
০৩.০৫.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবিঃ সংগৃহীত।
আলোচিত ব্লগ
আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন
ইয়ামানাকা ফ্যাক্টরস

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন
Movie-Obsession(2026)
বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।