somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুরোধ

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় যোগাযোগমন্ত্রী,
জনাব ফাটাকেষ্ট,
আপনার অবগতির জন্য দলমত নির্বিশেষে চট্টগ্রামের আশাহত মানুষদের পক্ষ কিছু ক্ষোভ প্রকাশের চেস্টা করছি। চট্টগ্রামের অভ্যন্তরে  যে ১৩রুটে গনপরিবহন চলাচল করে তার মধ্যে অন্যতম ১০নং রুট(রাস্তারমাথা - কাটগড)। এই দুই রুটের দুইপ্রান্তে বিপুল শিল্পকারখানা থাকার ফলে এই খানে যাত্রীসমাগম তুলনামুলক বেশী হয়। আমাদের অভিযোগ গনপরিবহন নিয়ে নয়, আমাদের অভিযোগ বাস মালিক সমিতি, ড্রাইভার-হেল্পার এবং ট্রাফিক সিস্টেমের উপর।
যদি ভুল না করে থাকি তবে চট্টগ্রামশহরে ফিটনেস/ফিটনেসবিহীন অসংখ্য গাডি আছে। কিন্তু হঠাৎই গাডির ড্রাইভার হেল্পার গুলো বেপোরোয়া হয়ে উঠেছে। মানে কে ছাত্র,কে শিক্ষক,কে উকিল কে গার্মেন্টসকর্মী....কাউকে সমিহ করছে না। আমি নিশ্চিত যদি আপনি এখানে লোকাল বাসগুলোতে চডেন আপনিও বিডম্ভনার শিকার হবেন। ইদানিং কালে তুমুল বৃষ্টিপাতে মহাসডক গুলোর বেহাল দশা! যত্রতত্র ভ্রাম্যমান দোকানপাট করে রাস্তাদখল। চট্টগ্রামে বিনোদনের অন্যতম স্পট পতেঙ্গা সিবীচের কামাল আতাতুর্ক সডকটি তার নান্দনিকতা হারিয়েছে।সিমেন্ট ক্রসিং, স্টিলমিল হয়ে সিবীচ পর্যন্ত ছোট বড় মিলিয়ে হাজার দুয়েক  গর্ত, যার ফলে এখানে প্রতনিয়ত দুর্ঘটনা ঘটছে।অবশ্য এতে অধিকাংশ দায়ী  বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠা ডিপো কিনবা কার্গোগাডির পার্কিং স্পটগুলো।যদিও এদিকে বাস আগের মত আসে না। যেদিন সাধারন মানুষ দুঃখে পডে(নিত্যদিন) গাড়ির ড্রাইভারগুলো ১০ নং রুটকে ৪টি ব্লকে (রাস্তারমাথা-বহদ্দারহাট, বহদ্দারহাট-আগ্রাবাদ, আগ্রাবাদ-ফ্রিপোর্ট, ফ্রিপোর্ট-কাটগড) ভাগ করে গাড়ি চালায় বাডতি ভাডা আদায়ের জন্য। এখানে ভাডা মুখ্য নয়, মুখ্য। হলো হয়রানি। আরো অবাক হই যখন এই পাবলিক পরিবহনগুলো রিজার্ভ  করে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্বার্থে ব্যাবহার করছ। অথবা  ড্রাইভাররা যখন বলছে " যাবনা" আরে বাপ না গেলে গাডি নিয়ে বের হবার মানে কি? সকালে ভাই,কিনবা চাচা বলে গাডিতে উঠা যায়, কিন্তু সন্ধ্যার পর বাপ ডেকেও গাডিতে  উঠা যায় না। কোনমতে বানরঝোলা হয়ে গাডিতে উঠে দেখবেন আপনার মোবাইল,মানিব্যাগ নেই! আপনার কিচ্ছু করার থাকবে না।
ড্রাইভারদের বদমাশি লিমিট ক্রস করলে পাবলিক দুই-চারটা বদমাশ ধরে প্যাঁদানি  দিলে শুরু হয় পরিবহন ধর্মঘট! বাস মালিক সমিতিকে সরকারের তেল মালিশ করতে হয়! আমরা বলছি কেন? ধরে প্যাদানি দিলেইতো হয়, লাইসেন্স বাতিল করলে কি সমস্যা? বাপ বাপ করে  গাডি নিয়া রাস্তায় বের হবে।
মুরাদপুর - লালখানবাজার উডালসেতুর কাজ চলছে। বিভিন্ন রুটে সডক উন্নয়নের কাজ চলছে। যার ফলে কৃত্রিম যানজটের সৃষ্টি হচ্ছে, আর সেটার কিছু অনৈতিক সুবিধা নিচ্ছে একটা বিশেষ চক্র!

অতএব, বিনীত নিবেদন এইযে,  রাস্তায় বাইক রাইডার কে থামিয়ে তার শার্টের বোতম লাগানো তেভর দেখিয়ে ছবিটি সামাজিক মাধ্যমে ছডিয়ে, কিন্বা ডিপার্টম্যান্টের বাইরে গিয়ে ছাত্রলীগ নিয়া কমেডি!! প্লিজ বাদ দেনতো! বিরক্ত লাগে এসব। আপনার ডিপার্টমেন্টের মাধ্যমে যদি সাধারন মানুষের দুঃখ বুঝতে সচেষ্ট হোন তবেই তো ফাটাকেষ্ট!!!
অন্যতায় আমরা অতি সাধারনদের রাস্তায় নামতে হবে মৌলিক দাবিতে।

আপনার সমালোচক,
ফাটাকেষ্ট হেটার,
বৃহত্তম চট্টগ্রাম শহরে জ্যামে আর হয়রানিতে অতিস্ট যাত্রিদের পক্ষে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×