somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা” পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম

০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘’মা’’ ছোট্ট একটা শব্দ কিন্তু এই জগতের শ্রেষ্ঠ শব্দ। সবচেয়ে মধুর ডাক। জন্মের পর থেকেই মা তার সন্তানকে কতটা কষ্ট করে মানুষ করেন তা আমি নিজে মা হওয়ার পর বুঝতে পেরেছি। সন্তানের মলিন মুখ মা কখনোই দেখতে পারেনা। নিজের কষ্ট হলেও মা হাসিমুখে সন্তানের কষ্ট দূর করার চেষ্টা করেন।

‘’মা’’ এই পৃথিবীতে সন্তানের শ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী। ছোট সময় মাঝে মাঝে বিভিন্ন কারনে মায়ের সাথে রাগ করে বলতাম ‘’আপনি ভালো মা না’’। তখন আমার মা বলত ‘’ মায়ের মত আর কেউ কাউকে ভালবাসতে পারেনা। যদি অন্য কেউ মায়ের চেয়ে বেশি ভালবাসে তাহলে বুঝবি সে ডাইনী ‘’। তখন মায়ের এই কথার অর্থ বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝতে পারি মা চিরন্তন সত্য ও অনেক মূল্যবান একটা কথা বলতেন। মায়ের চেয়ে বেশি কেউ এই পৃথিবীতে কাউকে ভালবাসতে পারেনা।




খুব কষ্ট লাগে যখন দেখি কোন সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে। সন্তানের কাছে মায়ের চাওয়া তো খুব বেশি না। মায়ের সাথে হাসিখুশি কথা বলব, একটু সময় দিব, খোঁজ খবর নিব, এটুকুই তো আমাদের কাছে মায়ের চাওয়া। অথচ মায়ের এই সামান্য চাওয়াটুকু ও আমরা অনেকেই পূরণ করিনা। মায়ের মনে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ সুখি হয়েছে বলে জানা নেই। আমাদের সবার উচিত মায়ের সাথে সব সময় ভাল ব্যবহার করা। মায়ের মনে কষ্ট না দেয়া।



আজ ‘’মা’’ দিবস। মাকে ভালবাসার জন্য কোন দিবস লাগেনা। মায়ের প্রতি সন্তানের ভালবাসা চিরন্তন। তারপরও ‘’মা’’ দিবসে মাকে কোন উপহার দিলে, বাইরে বেড়াতে নিয়ে গেলে মা নিশ্চয় অনেক বেশি খুশি হবেন। মা দিবসে আমার একটাই প্রার্থনা ‘’ পৃথিবীর সকল মায়েরা অনেক অনেক বেশি ভাল থাকুক’’। আপনাকে অনেক ভালবাসি ‘’মা’’।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:১২
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×