somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গার্ডেন অফ ইউরোপ, যেন এক টুকরো স্বর্গ

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নেদারল্যান্ড এর কেউকনহফ টিউলিপ বাগানকে বলা হয় ‘গার্ডেন অফ ইউরোপ’।এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ফুলের বাগান। এটি ৩২ হেক্টর জায়গা নিয়ে করা, যেখানে সাড়ে আটশ রকমের টিউলিপ সহ আরো নানা জাতের ফুলের চাষ করা হয়। এই টিউলিপ বাগান প্রতি বছর মাত্র আট সপ্তাহের জন্য খোলা থাকে। মার্চের শেষে দর্শনার্থীদের জন্য বাগান খুলে দেওয়া হয় আবার মে’র শেষ সপ্তাহ বন্ধ করে দেওয়া হয়। নেদারল্যান্ড হচ্ছে বিশ্বে ফুল রপ্তানিতে সেরা।







আমরা ট্যুরিষ্ট গ্রুপের সাথে গিয়েছিলাম প্রথমে টিউলিপ ফিল্ড দেখতে। যে ফিল্ডে টিউলিপ চাষ করা হয় শুধুমাত্র টিউলিপ সহ আরো নানা ফুলের বাল্বের জন্য। এখানে যে ফুল হয় এই ফুলের প্রতি ফিল্ড মালিকের কোন আকর্ষন নাই, ফুল নাকি গরুর খাবার হিসাবে ব্যবহার করা হয়, আমাদের গাইড তাই বলেছে। তাদের আসল কাজ বাল্ব কালেকশন। যখন মাটি থেকে বাল্ব বের করা হয় তখন তা হাতে তোলা হয় কারন মেশিন ব্যবহার করলে বাল্ব নষ্ট হয়ে যেতে পারে। আর বিক্রির জন্য যে টিউলিপ চাষ করা হয় তা নাকি গ্রিন হাউজে চাষ করা হয়।













আমাদের সাথে টিউলিপ ফিল্ডের মালিকও ছিল, উনি ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছিল আর কিভাবে কখন বাল্ব সংগ্রহ করা হয়, তারপর কিভাবে বাল্বকে বিভিন্নভাবে প্রসেস করে প্যাকেটজাত করে বিভিন্ন দেশে রফতানি করা হয় তাও বলছিল। এসবের উপর ১০ মিনিটের একটা ডকুমেন্টারিও দেখলাম আমরা।















ফিল্ড দেখা শেষ করে মালিকের সাথে তার ফ্যাক্টরিতে চলে এলাম। এখানে ট্যুরিষ্টদের জন্য আছে একটা রেষ্টোরেন্ট। চা, কফি সহ নানা রকম ফাস্ট ফুড আছে, পুরা রেষ্টোরেন্ট টিউলিপ সহ আরো নানা ফুলের গাছে সাজানো।













তারপর আমরা চলে গেলাম কেউকনহফ টিউলিপ গার্ডেনে। ফুলের এত এত সমাহার দেখে পুরাই অস্থির। কোন সাইড থেকে যে দেখা শুরু করবো আর কোন সাইড দিয়ে যে শেষ করবো কিছুই বুঝতে পারছিলাম না। গাইড আমাদের বাগানের কাছে এনে চার ঘন্টার জন্য ছেড়ে দিল, বললো চার ঘন্টা পর আমরা যেন যেখানে গাড়ি পার্ক করা সেখানে চলে যাই। এত বড় বাগান আমরা চার ঘন্টায় মনে হয় এক কোনাও দেখে শেষ করতে পারিনি।



















যেদিকেই বাগানে ঘুরতে যাই মনে হয় এটাই সুন্দর, আবার অন্যদিকে যখন তাকাই তখন মনে হয় ওদিকটা সুন্দর। ছবি তোলায় শেষ হয়না যেন।পুরা বাগান ঘুরে দেখতে সকাল থেকে সন্ধ্যা পার হয়ে যাবে। আমরা বাগান দেখে শেষ করতে পারিনি সময়ের অভাবে।


যতদূর চোখ যায় শুধু টিউলিপ আর টিউলিপ




গাছের নিচে যেটা পিয়াজের মত দেখা যাচ্ছে এটাই বাল্ব, আর এই বাল্বের জন্যই মাইলের পর মাইল শুধু টিউলিপ আর টিউলিপের চাষ করা হয়।









টিউলিপ ফিল্ডে ঘুরেফিরে আমরা ফিল্ড মালিকের ফ্যাক্টরির সাথের এই রেষ্টোরেন্টে আসলাম, যার যা দরকার চা কফি হাল্কা খাবার, সবই আছে এখানে।



সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৬
৪৩টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×