somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসজ্ঞঃ RIP (REST IN PEACE)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন ব্যক্তিত্বের মৃত্যু জনিত ঘটনায়, আমরা প্রায় সকলেই রিপ - রেস্ট ইন পিস বাক্যটি ব্যবহার করে শোক প্রকাশ করি ৷ বহুল জনপ্রিয় এই বাক্যটি আমরা কেন ব্যবহার করি ? উত্তর সহজ : পশ্চিমী সভ্যতার আদিখ্যেতায় আবেগ প্রবন হয়ে ব্যবহার করি ৷ অবাক হতে হয়, শিক্ষিত সম্প্রদায়ের উদ্ভট জ্ঞানহীন এই বাক্য ব্যয় শুনে ৷ এক বাক্যে সকলে ভাজ দেয়া উত্তরে বোঝাতে চাইবেন, এটি নিতান্তই একটি উইশ ৷ অনেকগুলো প্রশ্ন এসে যায় - উইশ করছেন কার কাছে ? আর আপনি সিদ্ধান্ত দেবার কে তার শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করবার ? আপনি কি আদৌ জানেন, তার মৃত্যু পরবর্তী শান্তি নির্ধারণ হয়ে আছে ? জন্ম মৃত্যুর একক উত্তরাধিকারী বিশ্ব ব্রহ্মান্ডের স্রষ্টা আল্লাহের ৷ আপনি যদি তার কাছেই শান্তি কামনা করেন তবে অসম্পূর্ণ বাক্য ব্যবহার করছেন কেন ? মৃত্যুর নিয়ন্ত্রণ যার, তার হাতেই কেন সপে দিচ্ছেন না শান্তিতে রাখার অধিকার ? এযাবত কালে কোনভাবে কি আপনার কাছে সুনিশ্চিত প্রমান মিলেছে, মৃতের কোন শান্তি বা শাস্তির খবর ? তবু বারংবার অশিক্ষিত শো অফ করে রিপ সম্বোধনে আল্লাহের করুনার জ্যাক দ্যা রিপার সাজছেন ? সোজা বাংলায় বলতে পারেন, আল্লাহ যেন তাকে চির শান্তি প্রদান করুক বা আল্লাহ তাকে বিনে হিসেবে জান্নাত দান করুক অথবা আল্লাহ তার প্রতি রাজি হয়ে যান ৷ ভিন্ন ধর্মীরা স্রষ্টাকে তাদের নিজনিজ নাম সম্বোধন করে উইশ করতে পারেন, এমনটি স্বাভাবিক ৷ যার পূর্ণ নিয়ন্ত্রণ সমগ্র বিশ্ব ব্রহ্মান্ডের, তার কাজের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার তার হাতেই অর্পণ করে দিন ৷ কেননা মৃত্যু পরবর্তী কোন অবস্থান সম্পর্কে সৃষ্টির অধীন করে দেয়া হয়নি ; আমরা সকলেই এ ব্যাপারে অজ্ঞ - ন্যুনতম ধারনাও নেই - শান্তি প্রত্যাশী নিয়ন্ত্রণ তো বহু দূরের বিষয় ৷ জেনে শুনে রবের অধিকারে সমকক্ষতা কারী বা সকল বিষয়ে ইহজাগতিক বা পারলৌকিক সিদ্ধান্ত প্রদানকারী বক্তব্য নেহায়েত নির্বুদ্ধিতার পরিচয় ৷ নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে একমাত্র সিদ্ধান্তগ্রহণকারী ৷ যারা আল্লাহতে বিশ্বাস রাখেন তাদের এমন ব্যবহার পরিহার করা বাঞ্চনীয় ৷ আর যারা অবিশ্বাস করেন, তাদের জন্য আল্লাহ হিসাব গ্রহণে বদ্ধ পরিকর ; কিছু সময়ের জন্য স্বেচ্চাধীনতা আর ভোগ বিলাসের ক্ষনস্থায়ী সুযোগ মাত্র ৷ আল্লাহ আমাদের ভুল বোঝবার হেদায়েত দান করুক ৷ মৃত ব্যক্তির শান্তি চাইতে গিয়ে একটু ভেবে দেখা উচিত ; আমরা কি আমাদের দোয়া আল্লাহের নিকট পৌছুতে সক্ষম হচ্ছি কিনা - নাকি তা শুধুই লোক দেখানো লোকাচারে সীমাবদ্ধ থেকে যাচ্ছে !
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×