somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: বঙ্গবন্ধুর ৭ই মার্চের মূল ভাষণের রদ বদল !

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র ২য় খন্ড এবং বাংলা পিডিয়া ১০খন্ডতে লিপিবদ্ধ করা হয়েছে। সুপ্রসিদ্ধ সমাজ গবেষক M. A BARI ইহাদের পূর্বে MEMOIRS OF BLOOD BIRTH বা মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি’ নামক একটি গ্রন্থ সংকলন করেছেন । এ ব্যাপারে সংশ্লিষ্ট সচেতন মহলের দৃষ্টি আকর্ষন করা হলো।ভাষণের যে লাইন বা বাক্যসমুহ বাংলা পিডিয়া ও স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র লিপিবদ্ধ করা থেকে বিরত থেকেছে তার কয়েকটি দৃষ্টি আকর্ষনীয় নমুনা নিম্নরুপ :
ক.
বাংলা পিডিয়া : তারপর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম। আপনারা আসুন বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈয়ার করি। তিনি বললেন, ......।
স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম – আলাপ করে শাসনতন্ত্র তৈরী করবো। সবাই আসুন বসুন । আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরী করবো।তিনি বললেন , ....।
মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি গ্রন্হ : তারপর মাওলানা নুরানী, মাওলানা মুফতি মাহমুদ সহ পশ্চিম পাকিস্হানের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করলাম।বললাম , আপনারা আসুন , বসুন , আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈয়ার করি। তবে তাদের আমি জানিয়ে দিয়েছি যে, ছয়দফা পরিবর্তনের কোন অধিকার আমার নেই। এটা জনগণের সম্পদ।কিন্তু ভুট্রো হুমকি দিলেন।তিনি বললেন , .......।

খ.
বাংলা পিডিয়া : হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে একজনের সঙ্গে পাচ ঘন্টা বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন।বাংলার মানুষের উপর দিয়েছেন।
স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : পাচ ঘন্টার গোপন বৈঠকে সমস্ত দোষ তারা আমাদের উপর, বাংলার মানুষের উপর দিয়েছেন।দায়ী আমরা।
মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি গ্রন্হ : হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে একজনের সঙ্গে পাচ ঘন্টা বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন।বাংলার মানুষের উপর দিয়েছেন।দোষ করলো ভুট্রো কিন্তু গুলি করা হলো আমার বাংলার মানুষকে। - আমরা গুলি খাই দোষ আমাদের। আমরা বুলেট খাই- দোষ আমাদের।


গ.
বাংলা পিডিয়া : আমি , আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমরা এদেশের মানুষের অধিকার চাই।আমি পরিস্কার অক্ষরে বলে দিবার চাই যে, ....।
স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। দেশের মানুষের অধিকার চাই। আমি পরিস্কার অক্ষরে বলে দিবার চাই যে,....।
মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি গ্রন্হ : ভাইয়েরা আমার , আমার উপর আস্হা আছে ? ( লাখো জনতা হাত উচিয়ে হ্যা বলে ) আমি প্রধানমন্ত্রীত্ব চাই না । দেশের মানুষের অধিকার চাই। প্রধানমন্ত্রীত্বের লোভ দেখায়ে আমাকে নিতে পারেনি।আপনারা রক্ত দিয়ে আমাকে ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে এনেছিলেন। সেদিন এই রেসকোর্সে আমি বলেছিলাম , রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করবো। আপনাদের মনে আছে? আজো আমি রক্ত দিয়ে ঋণ শোধ করতে প্রস্তুত।আমি পরিস্কার অক্ষরে বলে দেবার চাই যে ,.....।

ঘ.
বাংলা পিডিয়া : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।জয় বাংলা, জয় বাংলা।
স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি গ্রন্হ : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রস্তুত থাকবেন । ঠান্ডা হলে চলবে না। আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাবেন।আন্দোলন ঝিমিয়ে পড়লে তারা আমাদের উপর ঝাপিয়ে পড়বে , শৃংখলা বজায় রাখুন , কারণ শৃংখলা ছাড়া কোন জাতি সংগ্রামে জয় লাভ করতে পারে না।জয় বাংলা
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×