somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

একটা চুল।

আমার পরিসংখ্যান

গাই ফকস
quote icon
আপনি যে পরিচয় আশা করেন।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

এটা গল্প মাত্র

লিখেছেন গাই ফকস, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১৭

রাখালের ফ্যাকাশে ঠোঁট।

মৃত্যু নির্বাক। ভালোবাসা তাহলে কি মরণ? ঘুম'কে জাগানোর জন্য হাত বাড়ালে দেখা যায় ঘুম'ও আর উঠছে না। ঘুমের অবয়বে বস্তুর উষ্ণতা। খোলা মাঠে দর্শক হিসাবে কেবল ভ্যাড়া আছে। তবে ভ্যাড়ার পালে আতঙ্কের আভাস।
গান গাইছে কেবল বাতাস। হঠাৎ একটি ভ্যাড়া ডেকে উঠলে বাকি ভ্যাড়াগুলোও কোরাস মেলাতে থাকে।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

লেথে

লিখেছেন গাই ফকস, ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৩২

খুব গলতে ইচ্ছে হয় সার্ত্রে!
পালাবার জন্য মহা'লোকে গিয়ে-
আহ হতাশ, শূন্য, সন্ধ্যা ওতে-
ফিরে এলাম মর্ত্যে!
আর চাইছি কেবল মরতে।

এই কয়েকদিন আগের অতীতে
স্বীকারোক্তি ছিল হাঁপাতে হাঁ-পাতে
এদ্দিন ছিলাম র‍্যাকুনের সাথে!

অকাল- সকাল সব ছেড়ে ছুড়ে
মানুষ ছেড়েছি গর্তে-
আর করেছি খুন সব কিছু জেনে
আদিম নোঙড়ামো'তে।

কালি চাচ্ছে মাখামাখি ছেড়ে
নেশাতুর হয়ে- যাই আরোও... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

উন্মাদ মগজের প্রলাপ

লিখেছেন গাই ফকস, ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

আমি ক্ষমা চাইছি অরোরা
তুমি ঘোর নও তবু ঘোর বলেছি তাই
তোমার ঘৃণাকে দুমড়ে দিয়েছি- হায়!

তোমার অবিশ্বাসের ভেতর বিশ্বাস হয়ে পড়েছি
কালীর কালিমান্তে তোমার সাথে কেঁদেছি
চেতনে থেকেও- নোঙরা জেনেও
ভালোবেসেছি তোমার সান্নিধ্য-
ক্ষমা চাইতে তাই আজ আমি বাধ্য!

হিসাব চেওনা অরোরা-
হিসাবে আমি পরাজিত, তুমি আরোও বেশি।
তবুও হিসেব চাও (!)
আসো একটু বসি।
বসবে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

এটা গল্প মাত্র

লিখেছেন গাই ফকস, ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

ঝকঝকে আকাশ, জ্বলজ্বলে তারা।

সারা রাত হিম করা বাতাসের কল্যাণে- ঝুলে থাকা মৃত পাতাগুলির সৎকার হয় ভূমিতে।
রাখাল চোখ মেলে। চোখ খুললে যা চোখে পড়ে তা নেহাৎ ছাই রঙা ভোর।
চোখ থেকে ঘুমের রেশ ঝেড়ে ফেলে রাখালের বোধ আরেকটু চনমনে হলে রাখালের কথাটি দাঁড়ায়,
"ভোরটা ছাই রাঙা নয়, জলপাই রঙের।"... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

এটা গল্প মাত্র

লিখেছেন গাই ফকস, ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

ভ্যাড়াগুলো আগের মতনই আছে, রাখাল ভাবলো।
ঘোলা চোখে ভ্যাড়া গোনায় ব্যস্ত হয়ে পড়লো। আগে এভাবেই ঘুম আসতো। স্মৃতির শ্লেটের শিক্ষায় আছে- গোনাগুনির প্যাচে ক্লান্তি আসলেই ঘুম আসে। এই ঘটনায় অতি উচ্চমাত্রায় আসক্ত রাখাল।
কিন্তু গোনাগুনির মাহাত্ম্য ধীরে ধীরে চে- ত্যানা হয় বার বার আদর্শ মানা রাখালের; তখন থেকেই মৃত্যুর জন্ম... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

ফলিত কাল

লিখেছেন গাই ফকস, ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

এরই গর্ভে জন্ম নেয়া শূ- কর
অর্পিত বীজ যাপিত হয় আনন্দে বী- ঘোর

পেছন আর সামনে দ্যাখ- 'কালের নবায়ন'
আন্ধার তাঁর প্রভা- বক হয়ে 'এখন' দীর্ঘায়ন

বণিক মানিক শ্রমিক মিশে নাটক- খান সুন্দর
এতো সব ঝুট হাতে ডালমুট
স্রোত গেলে যাক
দায় নাই সিন্ধুর
সুলতানতার আনন্দে মাখায়ে
র‍্যাঁবোর ফলিত গুড় বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

খো- জেন খো- জেন!

লিখেছেন গাই ফকস, ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৭

আরোও সহজ নাটক হোক
কন্ঠ নাড়ায়ে বিদঘুটে চোখে
ত্যালাপোকার ঝোঁক
দুঃখিত রোম, ত্যালা- পোকার
চার হাজারের চোখ

মহাজন তল্লাটে মহা মহাভোজ
মাসলা মাখানো নিরেট মগজ
অলি গলি চেটে চুটে শ্যাষ
র‍্যাকুন রোজ রোজ

ভুল- বালে বোঝে শিশ্য
অদ- ভূত ঠ্যাকে চাড়- কোণা মঞ্চ
প্র- বালের মতন ভেতরে গজাবে
প্র- বাল বেলে প্রেম দুখ
সান্ধ্য বাতাসের ভেতরের ভাঁজে
স্রষ্টারতঃ- সুখ

আর না বাবু,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

Utopian Garbage!

লিখেছেন গাই ফকস, ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮

এক প্যাকেট ইউটোপিয়ায়-
ফ্যান্টাসীর উচ্ছিষ্ট বাস্তবতাই সম্বল।
দু'য়ে মিলে ইউটো-ফ্যান্টাসী।
আরোও উচ্ছিষ্ট এবং শক্ত কল্পনা।
কম্বল না হোক কাঁথা পাবার বাসনা।
রিপিট এন্ড রিপিট; রিপিট...রিপিটিং
গরম রক্তে বরফের ধোঁয়া উড়ে।
শেষে শুনাই সেই ছ্যাঁচড়া টাইপ বাক্যঃ
"এই বয়স আমরাও পার করছি, হুঁ!"
দুই একটা তথাকথিত নীল রক্তের সফলতায়-
মানসিক রোগে ব্যাধিগ্রস্তের দিন কাঁটে বিফলতায়।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

একটি "'ডায়'লগের'" জন্ম

লিখেছেন গাই ফকস, ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

দোকানদারের এই খদ্দেরটা একটু ভিন্ন। এ নিয়ে তিনবার খদ্দের এমনটা করলো। ত্রিশ টাকা দিচ্ছেনা। শেষবার একটা মিরিন্ডা খেয়ে উধাও। প্রথমবার ছিল সিগারেটের বিল পরেরবার বিস্কুট। আজকে খদ্দেরকে বাগে পেয়ে দোকানদার ঝাঁপিয়ে পড়লো।
"হই মিয়া!"
-কি ভাই?
-ত্রিশ টাকা?
-ভাই আকালে আছি। টাকা হইলেই দিয়া......
-রাখেন আপনার দেয়া-দেয়ি। আপনার লগে কি আমার ত্রিশ টাকার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২২৪ বার পঠিত     like!

শামুক

লিখেছেন গাই ফকস, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

নেই কোন ক্রোধ, নেমে গেলেও স্রোত-
সব ফালতু জ্ঞান।
অংশত তা ব্রহ্মচারী অংশত অভিমান
দু'হাত তলা নদীর তলে স্থির শামুকের ধ্যান। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

মানুষ বা ইতর প্রাণী- Same Shit!

লিখেছেন গাই ফকস, ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৭

পিঁপড়ার কলোনীতে মানুষের পা পড়েছে। পাশের দালান থেকে শিশু টোটো প্রকান্ড পোকার তান্ডব মুগ্ধ দৃষ্টিতে দেখছে। কিন্তু বয়স্ক পিঁপড়াদের আতঙ্কের চিৎকারে টোটো সত্যিই ভয় পেয়ে ওর মা'কে ডাকলোঃ
-মা! মা! মা...?

টোটোর মা টিটি; শুকনো কাপড় ঝাড়ছিল। কাপড় ঝাড়তে ঝাড়তেই, টোটোর ঘ্যানঘ্যানানিতে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলোঃ
-কি হয়েছে?
-মা, মানুষ!

টিটি জানালা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩০৮ বার পঠিত     like!

Leave out from the point

লিখেছেন গাই ফকস, ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৮

-আমি বিশ্বাস করি না।
-বিশ্বাস কর বা না কর। আমরা দু'জন কেবলই একটা গল্পের ক্যারেক্টার। কেউ একজন আমাদের লিখছে।
-আহ! আমাদের অনুভূতিগুলোর দিকে একটু তাঁকাও। আগের পৃষ্ঠায় দেখো কত সুন্দর আবহাওয়ার কথা বলা আছে।
-জিউশা বিশ্বাস করো, কেবলই একটা বইয়ের মলাটের ভেতর আমরা ক্যারেক্টার মাত্র!
-প্রমাণ করতে পারবা?
-আরেহ পাগল! 'আজকের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     like!

মৃত্যুর শর্ত

লিখেছেন গাই ফকস, ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০১

-শুভ মৃত্যু দিবস। হ্যাপী ডেড ডে!
-মানে কি?
-মানে আপনি মৃত্যুর প্রথম এবং একমাত্র শর্ত পালন করেছেন।
-কি?
-আপনি জন্মেছেনবাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

পাঁচটি ফ্লাশ ফিকশন

লিখেছেন গাই ফকস, ১২ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৮

ফ্লাশ ফিকশন নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটুকুতেই একে সংজ্ঞায়িত করা যায় যে, "কল্পসাহিত্যের চরম সংক্ষিপ্ত রূপই হলো ফ্লাশ ফিকশন; যেখানে গল্পের 'রেশ থাকা' এক আবশ্যকীয় উপাদান।"
পাঁচটি ফ্লাশ ফিকশনঃ-

(১) বিক্রির জন্যঃ শিশুর জুতো, কখনোও ব্যবহৃত হয়নি।
(এক মায়ের আর্ত মিশ্রিত বিজ্ঞাপন।)

(২) পৃথিবীর শেষ ব্যাক্তিটি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৬৬ বার পঠিত     like!

মজার

লিখেছেন গাই ফকস, ১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

যদিও ভদ্রলোক নিছকই দূর্ঘটনায় মারা গেছে।
-------------
-স্যার ভিকটিম আত্মহত্যা করেছে।
-হুম.....কীভাবে বুঝলে?
-স্যার, আত্মহত্যার দিন ভিকটিমকে বিমর্ষ দেখাচ্ছিল।
-বাথরুমও তো চাপতে পারে।
-ওহ স্যার!!! আরেকটা কারণ আছে!
-কি কারণ?
-ভিকটিমের প্লে-লিস্ট!
-ভিকটিম প্লে-বয় ছিল নাকি?
-না স্যার! ওর সেলফোনের মিউজিক প্লে-লিস্টে এই গানটা বাঁজছিল!

স্যার কানে হেডফোন দিলেন। শুনলেন-
"সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৫২৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ