খুব গলতে ইচ্ছে হয় সার্ত্রে!
পালাবার জন্য মহা'লোকে গিয়ে-
আহ হতাশ, শূন্য, সন্ধ্যা ওতে-
ফিরে এলাম মর্ত্যে!
আর চাইছি কেবল মরতে।
এই কয়েকদিন আগের অতীতে
স্বীকারোক্তি ছিল হাঁপাতে হাঁ-পাতে
এদ্দিন ছিলাম র্যাকুনের সাথে!
অকাল- সকাল সব ছেড়ে ছুড়ে
মানুষ ছেড়েছি গর্তে-
আর করেছি খুন সব কিছু জেনে
আদিম নোঙড়ামো'তে।
কালি চাচ্ছে মাখামাখি ছেড়ে
নেশাতুর হয়ে- যাই আরোও ঘোরে
তাই কুকুরের নাকের লালায় চরে
খুঁজছি লাভার স্রোত-
আপনি কি এটা পড়ছেন?
কুত্তার নাকের শব্দ পাবেন
ভ্যা- করণ মতে 'ঘোঁৎ'।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



