somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Leave out from the point

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-আমি বিশ্বাস করি না।
-বিশ্বাস কর বা না কর। আমরা দু'জন কেবলই একটা গল্পের ক্যারেক্টার। কেউ একজন আমাদের লিখছে।
-আহ! আমাদের অনুভূতিগুলোর দিকে একটু তাঁকাও। আগের পৃষ্ঠায় দেখো কত সুন্দর আবহাওয়ার কথা বলা আছে।
-জিউশা বিশ্বাস করো, কেবলই একটা বইয়ের মলাটের ভেতর আমরা ক্যারেক্টার মাত্র!
-প্রমাণ করতে পারবা?
-আরেহ পাগল! 'আজকের আবহাওয়ার তথ্য আরেক পৃষ্ঠায়' এই জিনিসটিই তো প্রমাণ!
-তুমি ব্যাপারটা বুঝছো না! আমরা আছি কোথায়?
-২০১৫ পৃষ্ঠায়।
-আমার নস্টালজিক মেমরী আছে ৮ পৃষ্ঠায়। আমি প্রথম পৃষ্ঠায় জানলাম আমার নাম জিউশা, এরপর তৃতীয় পৃষ্ঠায় বাবা-মা'কে চিনলাম। দিদা-দাদুকেও ওই পৃষ্ঠাতেই চিনেছি। অষ্টম পৃষ্ঠায় প্রথম স্কুলে যাই! সেই ঘটনা আমি এখনোও মনে করতে পারি।
-জিউশা বিশ্বাস করো এইসবই আমাদের প্রমাণ যে আমরা ফিকশনাল চরিত্র মাত্র।
-তুমি পাগল হয়ে গেছো মামুন।
-তুমি বললে অষ্টম পৃষ্ঠায় তুমি তোমার নস্টালজিক মেমরী মনে করতে পারো। এর আশপাশের পৃষ্ঠার ঘটনা, মানে তোমার ডেইলী রুটিন তুমি একের পর এক বর্ণনা করো।
-বাচ্চাদের রুটিন তুমি বুঝি বোঝ না! স্কুলে যেতাম, দুষ্টুমি করতাম, বকুনি খেতাম, অল্পতেই হাসতাম আবার কাঁদতাম.....
-ওহ! জিউশা আমি বুঝি। আমি বুঝি কারণ এইসব কেবলই সাধারণ ঘটনা। আমাদের সকলের জীবনেই এইসব ফালতু কমন ঘটনা আছে। ওই বকুনি, বোকামি, কান্নার রুটিন সবারই আছে। কেবল দু'একটি আলাদা ঘটনা তোমার মনে আছে। যা আমারও আছে।
-কিন্তু আমার আর তোমার গল্প একই নয়।
-প্রায়ঃশই নয় কথা সত্য। এবং এই কারণেই আমি একটা ইউনিক ক্যারেক্টার তাই আমাকে আলাদা লিখা হলো। তোমাকে আলাদা লিখা হলো কারণ তুমিও আরেকটা ক্যারেক্টার। তোমার নিজস্ব ঘটনার জন্যই তুমি অরিজিনালিটি পেয়েছো। মানে মৌলিকতা পেয়েছো।
-মামুন প্লিজ! আচ্ছা যাও, কেউ যদি লিখেই থাকে তবে লিখুক না! তোমার মনে আছে তোমার সাথে আমার কোন পৃষ্ঠায় দেখা হয়েছে?
-হুম আছে। ৭৩৪ পৃষ্ঠায়। কলেজের প্রথম দিন ছিলো।
-আর সেই আমরাই এখন ২০১৫ পৃষ্ঠায়! আমরা এখন যে যার সামাজিকতা, কাজ নিয়ে ডুবে আছি। বেঁচে আছি। ভালোবাসছি!
-জিউশা! আমরা কেবল একটা মলাটের ভেতরই না, আমরা এই পৃষ্ঠার ২৪ নাম্বার লাইনে আটকে আছি। ধীরে ধীরে আমরা ২৫ নাম্বার লাইনে চলে আসছি! এরপর ২৬-২৭ এ যাবো।
আমরা কেন ১৭ নাম্বার বা ৩৬ নাম্বার লাইনে যেতে পারছি না? কেন আমরা ৮ নাম্বার পৃষ্ঠায় যেতে পারছি না!? এক লাফে কেনই বা ২০১৫ পৃষ্ঠা থেকে ২০৯৮ পৃষ্ঠায় যেতে পারছি না জিউশা!?
-একটা কথার উত্তর দিবে মামুন?
-কি?
-আমাদের এই ৩০ নাম্বার লাইন; যেখানে আমি আছি, সেখানে তোমার ভালো লাগছে না?
-হুঁ!
-তবে আর এই বই বা লেখকের কথা আসছে কোথা থেকে। এই লাইনটার আবেগ নিংড়ায় নিয়ে নাও।
-মানে?
-মানে ভালোবাসো।
-কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো, আমি টের পাচ্ছি কোন এক সত্তা আমাদের একটা কী-বোর্ডের মাধ্যমে টাইপ করছে। এমনকি আমার এই কথাটাও তার অবদান। আসলে আমি যাই বলছি তা সে লিখছে বলেই বলছি!
-আমারটাও?
-হুঁ!
-তবে শুনে রাখো, আমি যদি তোমাকে এই পর্যন্ত রেখে চলে যাই তবে তাও হবে লেখকের ইচ্ছায়। পরে কিন্তু আমায় দুষতে পারবে না।
-আহ জিউশা....
-বেশ করেছে লিখেছে। এবার থাম; ব্যাটা এখন কি লিখছে জানিস?
-কি লিখছে?
-শশশশশ! ই.লু!!!
টাইপরাইটারের চকচকে চোখ, পাঠকের খুঁতখুঁতে চোখ!
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

×