প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সুমন ভাই য়ের কাছে দেরীতে পোষ্ট করার জন্য।
অনেক লম্বা ছুটি ছিল গত সপ্তাহে। ক্যাসেলের স্টুডেন্ট গ্রুপের ফ্রাঙ্কফুট আগমন।
নিদু দা'র পার্টিতে আমার যাওয়ার ভাগ্য হয়নি। পরের দিন প্রাত্তন রুমমেটের ফোন- চলে আস, ক্যাসেল থেকে তোমার একজন ব্লগার এসেছেন । তোমার সাথে দেখা করতে চায় (এটা একটা প্রলোবন)।প্রায় সময় ফোন করে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয় না। অনেক সময় আমার বিভিন্ন পার্টিতে যাওয়া হয় না মা-বাবার জন্য। ব্লগারের কথা শুনে ভাবলাম সুমন ভাই হবেন। চানস মিস করা যায় না।
বেশ তাড়াতাড়ি সাইকেল নিয়ে রওয়ানা। ভাবলাম যদি বাংলাদেশি কোন দোকান খোলা পাওয়া যায় তবে বাংলাদেশি আম কিনে নিয়ে যাব। কিন্ত কপাল খারাপ।আমার প্রিয় জিনিস জিলাপি ও পেলাম না।
বেশ ভাল আড্ডা জমাতে পারেন সুমন ভাই। নিজে গিয়ে কার্ড নিয়ে বসে গেলাম।অনেকক্ষন আড্ডার পর খাওয়া দাওয়া। চিংড়ি ভোনা, মুড়িকন্ট, রুই মাছ। আমি আবার ডায়েটে আছি। বাসায় খেয়ে অবসহা বেশ কাহিল।
যাক, বিরাট পার্টির পর ক্রিকেট ম্যাচের আয়োজন। আমরা প্রথম ইনিংসে 8 ওভারে 58 করেছিলাম। ক্যাসেলের পক্ষে সুমন ভাই একাই ম্যাচ শেষ করে দিলেন।ব্যাট করেন বেশ ভাল। বল ও খারাপ না। পরের ইনিংসে আমরা ডার্মষ্টার্ড ক্যাসেল টিমকে অলআউট করে পুরো উইকেটে জয়।
বেশ মজায় কেটে গেল লম্বা ছুটি। বাট ছুটির পর পরই অসুস্ত। খন ও আবহাওয়া বেশ খারাপ।
নাক দিয়ে বন্যা শুরু হয়েছে। আমি আবার সুমন ভাইয়ের মতো রাশিয়ান পেরাসিটামল খাই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


