বেশ কয়েকমাস আগে আমাদের এখানকার কিছু ভাই দেশে কিভাবে উইন্ড মিল দিয়ে পাওয়ার জেনারেট করা যায়, এটা নিয়ে দেশে অনেক বড় বড় কোম্পানির সাথে মেইল চলাচলি করেছে। এমনকি প্রফেসর ইউনুসকে মেইল করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে পরিমান বাতাসের স্পিডের প্রয়োজন তা আমাদের দেশে নেই।
নিজে এখানে একটি কোম্পানিতে internship and thesis করছি যারা power syestemএর security, control and DCSনিয়ে কাজ করে। দেশের electricity যে অবসহা, তাতে ঠযেটুকু পাওয়ার তৈরী হয়, তা যদি ঠিকমতো utilized করা যায়, তা হলে অনেক ভাল সার্ভিস দেওয়া সম্ভব। এসব ডিভাইস দিয়ে শুধু valuable component গুলো secure করার পাশাপাশি মুল্যবান জীবন রক্ষা করা সম্ভব।
আমাদের দেশে লোকজন 100/200 ওয়াটের বাল্ব ব্যবহার করে। বিভিন্ন প্রচার মাধ্যমে ও এগুলো বেশ ফলাও করে প্রচার করে। কিন্তু সাধারন মানুষ কি জানে 100 ওয়াটের বাল্বে কতোটুকু আলো পাওয়া যায়, আর কতোটুকু হিট হয়। কোন power saving বাল্ব নেই। এখানে সাধারন অফিস, ঘর বাড়িতে 25-40 ওয়াটের উপর কোন বাল্ব খোজে পাওয়া যাবে না।
Green revolutionএর পর থেকে জার্মানিতে renewable engergy তে বেশ ভালই অগ্রগতি হয়েছে। আমরা ও আমাদের দেশে চেষ্টা করলে করতে পারি। কিন্তু কিভাবে?? 2য় বিশ্বযুদ্ধের পর থেকে ওদের power generation এ এখন ও পর্যন্ত কোন সমস্যা হয় নাই। আমি ও চাই আমার দেশ এরকম হোক। কিন্তু কিভাবে? সেই উত্তরটা জানা নেই।
দেশে বন্ধুদের সাথে আলাপ করলে বলে যদি পারিস তবে একটা power generation কোম্পানি দিস। প্রচুর লাভ হবে। কিন্তু সেটা তো কোটি টাকার ব্যপার।
বস একদিন জিঙ্গেস করলো- লোডশেডিং কি জানো নাকি?? কি বলবো? বল্লাম -জানি। আর কিছু না বলে প্রসঙ্গ পালটালাম। মনে মনে চিন্তা করলাম- লোডশেডিং কি জিনিস আমাকে শিখাও। ওটা তো জন্মের পরপরই শিখে ফেলেছি।
কেউ ইন্টারেসটেড হলে কোম্পানি ওয়েব সাইটে গিয়ে দেখতে পারেন।
http://www.areva-td.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

