somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজনামচা

০৫ ই মে, ২০০৭ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শালার ওয়েদারের মায়েরে.. (খাইয়ালামু) । সামার দেখে সব ভারী কাপড়গুলো প‌্যাকিং করে এখন আবার মনে হয় এখন বের করতে হবে।সকালে এতো ঠান্ডা আর দুপুর হইতেই তাপমাত্রা ২৬/২৭ ডিগ্রী।দিন রাত হাঁচি। ফুলের রেনুতে আবার এলার্জি

গত সপ্তাহে ৪দিন ছুটি ছিল। কিভাবে যে কেটে গেলো। এরমধ্যে ছোটবোনের জন্মদিন। সবকিছুর আবদার আমার কাছে। আমিও জানি উনার দৌড় কতোটুকু। জন্মদিনে শপিং সেন্টারে নিয়ে বল্রাম যা খুশি কিনে নাও। সবকিছু দেখে উনি একটা সাধারন কানের দুল পছন্দ করছেন। ২দিন টানা সপিং,২ টা পার্টি, ১টা বি.বি.কিউ, একদিন রেষ্ট। এই মাসে ও বেশ কয়েকটা ছুটি আছে। পরের মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ছুটিহীন

অফিসের অবস্হা বেশ ভালো যাচ্ছে না। এখন পর্যন্ত প্রজেক্টে খুব একটা কাজ হয় নাই। আগামী মাসে আউটপুট দেখাতে হবে হয়ত। বছরের ছুটিও এখন পর্যন্ত সিলেক্ট করতে পারিনি। দেশে যাওয়ার প্লানও আপাতত ভেস্তে। বড় অফিসের কিছু সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও অনেক। যা খুশি করো। প্রত্যেকদিন এসে খোজ নেওয়ার লোক নেই।শুধু সময়মতো আউটপুট দিলেই বস খোশ।সারাক্ষন অফিসেই কাজ। বাইরে যাওয়ার কোন তাড়া নেই। যদিও বস কয়েকদিন পরপর বলে অন্য ব্রাঞ্চ থেকে কিছু কাজ দেখে আসতে। আমি বলি VNC দিয়েই তো কাজ সারা যায়। শুধু শুধু টাকার অপচয় করে লাভ কি ? আসলে এইসব ঘুরাঘুরি ভালো লাগে না। অফিস শুধু যাওয়া আসার টাকা দিবে। ঘুরতে হলে অফিস আওয়ার কামাই করে নিজের খরচে। আজকে বস দেখলাম টেলিফোন, মোবাইল সবকিছু আছাড় দিতেছে। অবস্হা বেগতিক দেখে লাঞ্চে জিঙ্গাসা করলাম। বলে- কর্পোরেশনের ভিতরে একটা ডিভাইস অর্ডার দিয়েছে। আসতে সময় লাগবে ১৯ সপ্তাহ। ততদিনে প্রজেক্ট শেষ। এইমাসে প্রোডাক্ট ডেলিভারী না দিতে পারলে পেনাল্টি ৪০০০ ইউরো/ডে। সুইডিস প্রজেক্ট। মহা ঝামেলা।

দিন অনেক লম্বা।ধীরে ধীরে আরও লম্বা হবে।ঘুমটাই যতো নষ্টের মূল। এশার নামায পড়ে ঘুমুতে ঘুমুতে রাত ১২টা। আবার সেই ৫/৫:৩০ উঠতে হয়। লাঞ্চের পর শরীর কাপিয়ে যে ঘুমটা আসে। ব্লাক কফিতে ও কাজ হয় না। অফিস থেক ফিরেই গপগপ করে খাওয়া। পেছন থেক ছোট বোনের টিটকারী- 'ভাইয়া তুমি মোটা হয়ে যাচ্ছো। জিমে যাও'।ধমক দিয়ে বলি-চুপ করো।তুমি তো পিজ্জা আর ম্যাক খেয়ে আমার থেকেও বেশি মুটি। ব্যস, শুরু হলো ঝগড়া।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×