আমাদের বাড়ীতে এক ভাড়াটিয়া মহিলা আছেন। একদিন তিনি বারান্দায় হাঁটা হাঁটি করছিলেন।
হঠাৎ তিনি দেখতে পান উনার রান্নাঘর থেকে প্রচুর পরিমাণে ধোয়া বেরিয়ে আসছে। ধোয়ার কারণে রান্না ঘরের কিছুই ঠিকমত দেখা যাচ্ছিল না। উনার ধারনা হয় রান্না ঘরের গ্যাসের সিলিন্ডারে আগুন লেগেছে। তারপর তিনি ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে লাগলেন। নীচ থেকে লোক লোকজন দৌড়ে আসল। ঐ মহিলার ডাকা ডাকিতে আস পাশের দোকানদারেরাও আসলেন।
কিন্তু কেউ ভয়ে সামনে যাবার সাহস পাচ্ছে না। এর মধ্যেই সারা বাড়ীতে হৈ চৈ পড়ে গেছে। কেউ সামনে আগাচ্ছেন না।
কেউ বলছেন ফায়ার সার্ভিস কে খবর দাও, কেউ বলছেন পানি আন, কেউ বলছেন চুলা বন্ধ কর। কিন্তু কেউ সামনে গিয়ে মূল ঘটনা কি তা দেখছেন না। দূর থেকেই চিৎকার চেচামিচি করছেন।
তখন এক ছেলে সাহস করে রান্নাঘরের ভিতরে গিয়ে দেখে আগুনের নাম গন্ধও নেই। মুহুর্তের মধ্যে সব হই চই নিরব হয়ে গেল।
সবাই রান্নাঘরে গিয়ে দেখেন চুলাতে দুধ জ্বাল দেয়ার জন্য দুধের পাতিল বসানো হয়েছিল। দুধ চুলাতে পড়ে পাতিল পুড়ে গেছে। সেখান থেকেই ধোয়া তৈরী হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


