ভাষা নিয়ে কিছু কথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। মায়ের মুখের ভাষা বাংলাকে এই বাংলায় প্রতিষ্ঠিত করার জন্য ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাঙ্গালী জাতি অর্জন করতে পেরেছি আমাদের প্রাণপ্রিয় মায়ের মুখের ভাষা বাংলা। বায়ান্নর পর হতে অদ্যাবধি আমরা নিঃসংকোচে বাংলা ভাষায় কথা বলতে পারি। ১৯৭১ আমাদের দেশ স¦াধীন হয়েছে ঠিকই কিন্তু বাস্তবিক স¦াধীনতা আমরা অর্জন করেছি ১৯৫২ সালে মার্তৃভাষা অর্জনের মধ্য দিয়ে। বাংলাদেশের ৬৪টি জেলা রয়েছে। এই ৬৪ টি জেলার মানুষ ০৮ থেকে ১০ টি অঞ্চলে বিভক্ত হয়ে বাংলা ভাষাকে হালকা বিকৃত করে নিজেদের আঞ্চলিক ভাষায় রুপান্তরিত করেছে। সে যাই হোক সেটাও তাদের মায়ের ভাষা। কারণ নিজ অঞ্চলের ভাষা মানুষ জন্মের পর মায়ের কাছ থেকেই শিখে। কিন্তু আমাদের প্রিয় ব্লগে (বাধ ভাঙ্গার আওয়াজ) এ আমরা কোন ধরনের ভাষা ব্যবহার (টংব) করি। এটা কি আমাদের আসল বাংলা ভাষা নাকি কোন অঞ্চলের বিকৃত ভাষা। এই যেন ধরুন, ‘আওয়াজ দিন’ কে আমরা লিখি ‘আওয়াজ দিয়েন’। এই ‘দিন’ থেকে ‘দিয়েন’ ভাষাটি যথেষ্ট বেদখুটে প্রচলন। হয়ত এমনও হতে পারে আমরা কোন এক অঞ্চলের ভাষাকে ব্যাঙ্গ করে এই ‘দিন’ থেকে ‘দিয়েন’ কথাটি লিখি। কিন্তু এই ‘দিয়েন’ কথাটিও আমাদের কোন না কোন অঞ্চলের মায়ের ভাষা। যে ভাষাকে আমরা ব্যাঙ্গ করে আমাদের ব্লগে লিখি। এই কি আমাদের আন্দোলনের মধ্য দিয়ে প্রাপ্ত মার্তৃভাষা, যা আমরা বর্তমানে আঞ্চলিক ভাষা বিধায় ব্যাঙ্গ করছি। আমি ব্লগের সকল সদস্যকে বিনিতভাবে অনুরোধ এবং আন্তরিকতার সহিত বলতে চাই যে, দয়া করে কোন অঞ্চলের ভাষাকে ব্যাঙ্গ না করে আসল বাংলা ভাষায় নিজেদের লেখাগুলো লিখবেন। কেন আমরা নিজেদের মার্তৃভাষাকে নিয়ে ব্যাঙ্গ করবো, আমরা তো আসল ভাষা ব্যবহার করেও নিজেদের লেখা পোষ্ট করতে পারি।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।