somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একমাস ধরে আমার পিসিতে অনুপ্রবেশের চেষ্টা করছে ব্লগেরই একটি চক্র

২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে গা করিনি। তবে এখন খুবই বিরক্তি নিয়ে এই পোস্ট দিলাম। কারণ দিনের পর দিন একই ঘটনা ঘটছে। গত প্রায় একমাস ধরে আমার পিসিতে অনুপ্রবেশের লক্ষ্য নিয়ে অব্যাহত আক্রমণ চলছে। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকলে সাধারণ যে কারো পিসিতেই দু একটি অনুপ্রবেশের ঘটনা ঘটেই। তবে গত ২০-২৫ দিন ধরে আমার ব্যক্তিগত কম্পিউটারকে লক্ষ্য করে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা কোনো সাধারণ ঘটনা নয়। বিভিন্ন আলামত বিশ্লেষণ করে দেখেছি, এগুলো খুবই পরিকল্পিত আক্রমণ।

সর্বশেষ আজ সন্ধ্যা সাতটায় যে আইপি থেকে আমার পিসিতে আক্রমণের চেষ্টা করা হয়েছে, সেটি হল ২০২.৯৯.১১.৯৯। এটা চীনের আইপি। এমন নয় যে, গণচীনে আমার কোনো শত্রুদল আছে আর তারা একযোগে আমার ওপর আক্রমণ করছে। আমি আগের অ্যাটাকগুলোর নোট নিয়ে দেখেছি, আক্রমণকালে একেক দিন একেক দেশের আইপি ব্যবহার করা হচ্ছে।

কাজটি কারা করছে, আমি জানি। তারা এই ব্লগেরই লোক। সম্প্রতি স্মরণকালের এক ভয়াবহ আক্রমণে তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। এ কারণে তারা অন্য কোনো উপায় না পেয়ে আপাত সহজ লক্ষ্য হিসেবে আমার পিসিকে টার্গেট করেছে। যদিও অন্যের পিসিতে আক্রমণ করার এলেম তাদের কারোরই নেই। এই কাজের জন্য তারা নির্ভর করছে অসৎ এক বা একাধিক প্রফেশনালের ওপর। তারাই বিভিন্ন কৌশলে আমার পিসিতে অ্যাটাক করার কাজটি করছে।
ধারণা করছি, এর প্রাথমিক উদ্দেশ্য দুটি - ১. ব্যক্তিগত ডকুমেন্টসে হানা দিয়ে আমাকে হেয় করার চেষ্টা। ২. আমাকে শনাক্ত করার চেষ্টা।

যারা এই কাজটিতে জড়িত, তারা নিশ্চয়ই এই পোস্টটি পড়বেন। তাদের শুধু অনুরোধ করি, অহেতুক অন্যের কম্পিউটারে অনুপ্রবেশের চেষ্টা থেকে বিরত থাকুন। আক্রমণ করার বহু পথ কিংবা উপায় আছে, তবে নেটওয়ার্ক অ্যাটাক তার মধ্যে অবশ্যই সর্বোত্তম নয়। মনে রাখতে হবে, প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে!

শুরুতে বিষয়টি গুরুত্ব দেইনি। তবে দিনের পর দিন ধারাবাহিক এই অপচেষ্টার পর মনে হচ্ছে, সব ব্লগারেরই এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। আপনিও হয়তো এইসব উন্মাদের সহজ শিকার হতে পারেন।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:১৩
১২৫টি মন্তব্য ৬৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×