ইন্ডিয়ান স্টুডেন্ট এসোসিয়েশন এবার ও বিশ্বকাপ দেখার ব্যবসথা করেছে। ক্যাম্পাসে, বড় পর্দায়। কিভাবে যেন তাদের স্টুডেন্ট গু্রপের হর্তা কর্তা রা আমার ভাল বন্ধু হয়ে গিয়েছে। ঐ দিন নকুল(সভাপতি)খবর দিল শ্রীলংকান সুভাষিনী একা একা নিজের দেশ সাপোর্ট করছে , চলে গেলাম খেলা দেখতে।একটা গলা নতুন যোগ হলো ভারতের বিপক্ষে শুনে সবাই পিছনে তাকালো। আশে পাশে সব পরিচিত মানুষ জন।পাশে দাড়ানো জয়েস তো খেলা রেখে আমারে দেখে।সবাই জানে তাদের পরাজয় আমাদের জয়।
আমার উল্লাস যেন ওদের যন্ত্রনা বাড়িয়ে দিয়েছিল। সবাই ছেকে ধরলো, বাংলাদেশ সুপার এইটে গেলে আমি রান্না করে খাওয়াবো।
ভারতের পরাজয়ের পর একেক জনের চেহারা ছিল দেখার মতো।খেলা শেষে শতীস(সেক্রেটারী) এসে দুঃখ ভারাক্রান্ত চেহারা নিয়ে এ সে বলে গেল, " তুমি জিতছ"।
সুপদ দা -র বাসায় সাবাইকে দাওয়াত আগামী শনি বার । বন্ধুদের কষ্ট লাঘবে একটু মলম।আমি রান্না করব।যে যেখানে আছেন ,চলে আসেন।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




