কাছেই 3 ডলারে ট্রলি পাওয়া যায়। কিন্তু আমার কাছে সব 100 ডলার নোট।ওটা ভাংগাতে হবে।একজন এলো সা হায্য করতে।সে মানি এক্সচেনজ থেকে ভাংতি এনে দিল।এবার সে দাড়িয়ে আছে তাকে আমি কত দিব সে আশায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কতা দেয়া উচিৎ।3 ডলার দিলাম,সে আরও চায়।তার পর 5 ডলারে সে খুশি।
ভারি ভারি সব বেগ নিয়ে বাইরে অনিশ্চিত জীবনের জন্য পা বাড়ালাম।অনেক অনেক মানুষ,তার মাঝে চেনা মুখ নেই।তার পর ও ভরকাই না। ঐ যে অনুভূতি গুলো সব দেশে ফেলে এসেছি।বেশ কিছুক্ষন পর একটা প্লেকার্ডে পরিচিত নামের শেষাংশ দেখা গেল। ঐ দিকে আগাতে গিয়ে ই দেখি পূর্ন মানুষটা ও আছে পাশে।11মাস পর দেখা।চুল গুলো কান ঢেকে দিয়েছে।একটু ওজন বেড়েছে।খারাপ লাগছিল না।টেক্সি ড্রাইভার আমার বেগ নিয়ে সমনে সমনে চলছে।আমরা দুইজন আস্তে ধীরে হাটছি।আমাদের টেক্সি কোথায় , করতে করতে দেখি ড্রাইভার একটা লিমুর দিকে যাচ্ছে। আমি অবাক, লিমুর দিকে যাচ্ছে কেন?আমাকে নেক্সট 2 ঘন্টা এর ভিতর বসে থাকতে হবে ভাবতে ই হাসি লাগছে।আমার প্রিয় পোশাক জিন্স, পানজাবী সাথে ওড়না আর বেলটেড ফ্লাট সেন্ডেল।চুল বাধা -খোপা,আর প্রিয় যান আমার পা দুটো,বেশী ক্লান্ত হলে রিক্সা।সেই মানুষ লিমুজিন চড়বে, হাস্যকর।এই সব ভুজুং ভাজুং আমার কাছে হাস্যকর লাগে খুব।কি আর করা স্বভাব সুলভ গগন বিধারী এক হাসী দিয়ে তাকালাম আমার বন্ধুর দিকে।সে ও যেন লজ্জা পেল।
যেতে হবে অনেক দূর।উঠে পরলাম। নিজেকে ক্লাউন ক্লাউন লাগছিল।তাও চুপ চাপ বসে রইলাম।তেমন কিছু বলার নাই। সব ই জানা।চার দিকে ঘন বন, তার মাঝদিয়ে রাস্তা চলে গিয়েছে।আকবাকা রাস্তা পেড়িয়ে যাচ্ছি আর ফেলে যাচ্ছি সব, ধীরে ধিরে প্রবেশ করছি একান্ত নিজের ভুবনে,।
এখানে তুমি একা বন্ধু, বড় একা
তুমি তোমার অতীত হবে, তুমি তোমার ভবি
তুমার চিৎকার, তোমার আবেগ বড্ড বেশী একা,
মনে এই বিষয় টা না আসলে ও, নিজের রেসপন্স গুলো ঠিক এমন ই ছিল-স্বতস্ফুর্ত আচরন...
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৭ সকাল ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


