somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঃসঙ্গী বর্ণমালা

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিঃসঙ্গী বর্ণমালা
গেলো রাতখানাকে পরের দিনটা চুরি করে নেয়ার আগে, ঠিক মাঝপ্রহরে নিলীমার হৃদয় নামের জমিখানা অনেক ভাগে ভাগ হয়ে গেলে আমার নামটি খারিজ হয়ে যায় ।

কথারা তখোন এগোয়না আর । যেখানে যতি টানা হয়েছে সেখান থেকে আর বর্ণরা শব্দ হয়ে ওঠেনা । এলোমেলো হয়ে আসে গায়ে গতরে । ত্রিশ বছরের নারী-শরীরের মতো দোমড়ানো । খুব কাছে থেকে দেখলে মনে হবে কথাদের কোনও গন্ধ নেই । যে গন্ধ নিলীমার চুলে ভাসে, খেলে যায় ঠোঁটে তা বুঝি বেনোজলে ভেসে যায় কোথাও । গেরস্থ ঘরের মতো তাই আগোছলো পড়ে থাকে কথারা । নিলীমা ফুঁ দিয়ে শব্দগুলো ঝেড়ে ফেলে দিলে এমোনটাই হয় । সেগুলো জড়ো করে ঘরখানা সাজাতে যেতেই গেঁথে তোলা মালা থেকে খসে পড়ে কথাগুলো । পুঁতির মতো ঠুং-ঠাং গড়িয়ে যায় এদিক ওদিক । চুপিচুপি তাদের কাছে না ডাকলে পরে তাদের রাগ বাড়তে থাকে । ছলনায় ভোলানো তখোন বেশ কঠিন হয়ে ওঠে । আসঙ্গলিপ্সায় জোনাকীর মতো তার টিপটিপ জ্বলে ওঠা লেগে থাকে চোখে । মুঠির সে জোর নেই যে তাকে বাঁধি ।

দীর্ঘ দিবস রজনী এই ছিলো যে খন্ডিত শব্দের প্রেতিনী-নাচ । বর্ণশ্রমিকের ফসল তোলার বেভুল গান । সে গানেরও তাল-লয় ছিড়ে গেলে স্বপ্নের বর্ণমালাদের সেই থেকে আর জোড়া বাঁধানো যায়নি । জোড়া লাগানো গেলে তা হতে পারতো বুঝি ডগমগে একফালি পুঁইশাক । হতে পারতো নকশী কাঁথা এক ।

নিলীমার আরণ্যক শরীরভঙ্গী ইশারা দিলে তবেই-না তা হতে পারতো !

আকাশের জলে নাইয়ে কথাদের তাই আবারো সাফসুতেরো করতে হয় । তবুও করমচাগন্ধী হয়ে ওঠেনা । আকাশের কি কোনও গন্ধ থাকে ? টকটক গন্ধ ? ভেজামেঘ থেকে টুপটাপ পড়া জলগন্ধ ? নিলীমাকে নিয়ে যে বর্নমালার ছৌ খেলতে চাই তা স্থির হয়না তাই । দোলে....দোলে....দোলে.... দুলতেই থাকে ।
তাই শব্দেরও হাতবদল করতে হয় , আলো জ্বেলে খুঁজে নিতে হয় ধ্রুপদী বর্ণমালা । শব্দের ভান্ডারে টান লাগার আগেই শব্দচোর হয়ে উঠতে হয় । স্বরস্বতিয়ার ঝাঁপি থেকে টেনে তুলতে হয় আদেখলা চোখের কিছু কিছু ত্যাদোড় শব্দকে ।

ঝা – চকচকে ধারালো বর্ণমালা গেঁথে গেঁথে নিলীমার বর্ণহীন আঁচলে যে চিঠির কারচুপি কাজ ফুঁটিয়ে তুলতে চাই তা যেন লজ্জাবতী লতা হয়ে ওঠে ক্রমে । মুখ লুকোয় নিকোটিন ঝাঁঝরা ফুসফুসে । দম ফেলতে হেচকি ওঠে । তখোনই না স্বপ্নের বর্ণমালা তার পুরো বুকখানা উদোম করে দেয় । হু –হু করে বয়ে যায় বাউরী বাতাস । আর তখোন-ই গমকে গমকে বিষরক্ত মার্চ করে বেরিয়ে যেতে থাকলে পরে, স্বপ্নের বর্ণমালাখানি খাবি খেতে থাকে । বর্ণেরা দলছুট হয় । ডুবসাঁতারে যে ক’টি গাঙপাড়ে হামাগুড়ি দিয়ে আসে তাকে তুলে আনি সুনীল করতলে । পাতাকুড়ুনীর মতো কুড়াই জলটুঙ্গির ফাঁক-ফোকরে কিছু ঝরা বর্নফুল, একে একে । যেটুকু বেঁচেবর্তে থাকে তাতেই সেজে ওঠে চিরকালের আদিম ওঙ্কার ------
ভা...........
....
....
....
লো.........
....
....
....
বা.....
....
....
....
সি...........

নিলীমা ছুঁয়েও দেখেনা । পড়ে থাকে শুধু আমার নিঃসঙ্গী বর্ণমালা, একাকী ......
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×