somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাঝে মাঝে ........

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মাঝে মাঝে আমার ভীষন ডাংগুলি খেলতে ইচ্ছে করে,
হাতড়ে বেড়াতে ইচ্ছে করে দিগন্ত জোড়া কৈশোর ।
পুতুল ভেঙেছি বলে ফিরোজার কান্না
মাঝে মাঝে নদী হয়ে উছলায় ।
ফিরোজা এখোন কি করে ?
ভারী গিন্নিবান্নি হয়েছে নিশ্চয়ই
সামলাচ্ছে চতুর্দিক দশভুজা হয়ে !
অথচ ফিরোজা ছিলো আলসের কুড়ি এক মেয়ে
বেনী দুলিয়ে, ফুল ফুল ছাপা ফ্রকে তুলতো ঢেউ
চুষতো বুড়ো আঙুল সারাক্ষন ।

মাঝে মাঝে ইচ্ছে করে নির্দয় গুলতিবাশে পাখী মারি,
চোরকাটা মাঠ পেরিয়ে গগনদের আমের বাগান
তছনছ করি । মার্বেলে মার্বেল ঠুকে ঠুকঠুক
পার করে দিই রোদেলা দুপুর, শেয়াল ডাকা রাত,
রসে ভরা গাছের কলসে ঢিল ছুড়ি অহেতুক ।
মিছেমিছি ভুতের ভয়ে কাঁপি, বুকে দিই ফুঁ,
ইয়াসিন মোল্লার পানি পড়া খাই ।
ইয়াসিন মোল্লা এখোনও আছে তো মসযিদের সেই ঘরে ?
কী নুরানী চেহারা ছিলো তার
মুরগীর ঠ্যাং খেয়ে খেয়ে এবাড়ী ওবাড়ী ।

মাঝে মাঝে পালিয়ে যেতে ইচ্ছে করে কোথাও কোনখানে
কাউকে কিছু না বলে হঠাৎ হঠাৎ, কিবরিয়ার সাথে যেমন
পরীক্ষা থেকে পালিয়ে একদিন । সেই দুবলার চর,ছৈ’ওয়ালা নাও,
আসমা নামের কালো মেয়েটির বাড়ীতে পান্তাভাত,
জোনাকির আলোতে ঝিঁ-ঝিঁ ডাকা রাত,
এখোনও ডাকে মাঝে মাঝে ।
আসমার মতো কেউ একজন এখোনও দাঁড়ায় এসে পথে
সঙ্গী হতে চায়,কেরসিন বাতিতে আলো ফেলে দেখি
আমি তাকে চিনিনা । তবুও চোখে লেপ্টে থাকে তার অবয়ব,
নিশিন্দির ডাক ডাকে ।

ইচ্ছাগুলো নিয়েই আমি আছি দিনমান
হাটে যাই-বাজারে যাই, যাই কাজকামে ।
নিজের কামরায় এসি ছেড়ে বসি, খস খস্ সই করি,
কাগজে – খাতায় । ব্যাংকে জমতে থাকে চাঁদি
কেবল ইচ্ছেরা খরচ হয়ে যায় ।
লোক আসে লোক যায় । টেলিফোনে কথা কই ।
নিপাট ভদ্রলোক একজন, কাজ ছাড়া বুঝিনা কিছুই
মনে হয় । বিকেলের ঝিম ধরা রোদে বাড়ী ফিরি
সুবোধ বালকের মতো । সবাই ঘিরে থাকে কাছেপিঠে
ঘরে কিম্বা বাইরে যেখানেই যাই । অথচ কিছু যেন গেছে খোয়া
এমোন চিনচিনে ব্যথা একশো চার জ্বর নিয়ে অন্দরে
ঘাপটি মেরে থাকে ।
দেখেনা কেউ, আর একটি কিশোর থেকে যায় সেই বন্দরে
এক কাসাবিয়াঙ্কা যেন প্রতীক্ষায় থাকে
কখোন ফিরে আসি কাছে তার ।




ছবি - httpswww.shutterstock.com এর সৌজন্যে
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:২০
৬৮টি মন্তব্য ৬৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×