somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুরহা ধাওয়াইল্লেহ, আন্ডা ভোনছে…….

১৪ ই মার্চ, ২০২৫ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২৪’এর জুলাই আগষ্টের ছাত্র জনতার অভ্যুত্থান যে বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ এনে দিতে পারতো দেশটিতে তা আর হতে দিলো কই কিছু কিছু রাজনীতিবিদ আর কাউয়ার মতো ময়লা খাওয়া কিছু মানুষ !
জুলাই আগষ্টে উত্থিত সব “আকাঙ্খা-অভিপ্রায়” এর যে পরিনতি হতে চলেছে তাতে শিরোনামের সাথে কেমন যেন একটা মিল খুঁজে পেলুম বলেই এই পোস্টের অবতারণা ।

তাহলে শিরোনামের উপযোগিতার কাহিনীটি খুলে বলতেই হয়--------

কাহিনীটি শুনেছিলুম ছোটভাই-সম দীপকের কাছে, প্রায় দুইযুগ আগে। বরিশালের সাহেবের হাট এলাকায় দীপকদের বাপদাদার ভিটে মাটি। জমিজমা আছে অনেক । দীপকের দাদার জমির হাইল্লা ( জমি চাষাবাদকারী) সাদাসিধে আবদুল। তো আবদুল নতুন বিয়ে করেছে। কিন্তু জমির কাজ পড়ে থাকাতে বিয়ে করেই তড়িঘড়ি ফিরতে হয়েছে কাজে। ক’দিন পরেই দীপকের দাদার সামনে গিয়ে উশখুশ করে আবদুলের আর্জি পেশ ----- দুদু, হউর (শ্বশুড়) বাড়ী যাইতে অইবে। হাউরি (শ্বাশুড়ী) খবর দিছে বার্তে (বাড়ী) যাইতে। ছুডি লাগবে।

তো নতুন শ্বশুড়বাড়ী থেকে আবদুল ফিরে এলে দীপকের দাদা আবদুলকে জিজ্ঞেস করলেন -- কিরে আবদুইল্লা; নতুন জামাইরে হাউড়ি ক্যামন যত্নআত্তি করছে ?
মুখে বিগলিত হাসি আর একধরনের সম্মানবোধ নিয়ে একবাক্যে আবদুলের বক্তব্য শেষ-------

মুরহা ধাওয়াইল্লেহ, আন্ডা ভোনছে।

অর্থাৎ নতুন জামাইকে আপ্যায়নের জন্যে বাড়ীর পোষা মুরগী জবাই করার জন্যে মুরগী ধরতে বেশ ধাওয়া-ধাওয়ি করা হয়েছিলো কিন্তু ধরা যায়নি তাই শুধু ডিম ভুনা দিয়েই জামাই আদর করা হয়েছে। গ্রামের গরীব গৃহস্থ, এর বেশী সামর্থ তারা রাখেন না।
শ্বশুড় বাড়ীর মান মর্যাদা রাখতে আবদুল যে শুধু ডিম ভুনা দিয়ে আপ্যায়িত হয়েছে সে কথার সাথে সাথে মুরগীও যে জবাই দেয়ার চেষ্টা হয়েছিলো সে কথাই সে গর্বের সাথে তার কথায় জুড়ে দিয়েছে। শত হোক, শ্বশুড় বাড়ী। তাদের মান মর্যাদা তো ধূলোয় লুটানো যায়না! আর “মুরহা ধাওয়াইল্লেহ…” কথাটি না বললে যে নতুন জামাই হিসেবে আবদুলের নিজের কদরও খর্ব হয়!

আমাদের গরীব-গৃহস্থ পাবলিকের অবস্থাও আবদুলের মতো! জুলাই-আগষ্টে দেশে ঘটে যাওয়া অভ্যুত্থানের মর্যাদা নিয়ে আমাদেরও শ্বান্তনা এই যে, ছাত্র-জনতা বৈপ্লবিক পরিবর্তনের “মুরহা ধাওয়াইল্লেহ” । কিন্তু এটাও মনে হচ্ছে যে, অপরিনত বুদ্ধিতে ভবিষ্যতের হিসেব নিকেশ করতে না পারায় কিম্বা দেশীয় রাজনীতির নষ্ট চরিত্র বুঝতে না পেরে রাজনৈতিক কুচক্রীদের খপ্পরে পড়ে তারা “আন্ডা ভোনছে”র আন্ডা নিয়েই সন্তুষ্ট থাকতে চাচ্ছে কিনা..........


শিরোনামের ছবির সৌজন্য ও কৃতজ্ঞতা স্বীকার ----
dreamstime.com

সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১২:১০
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×