একে তো মেঘলা দিন, তারউপর বাহিরে যাবার তাড়া নেই।
যদিও বাসায় কাজেরও অভাব নেই, তারপরও -
সময়টাই কেমন নষ্টালজিক।
অস্থির মনটা নানাদিকে ছুটাছুটি করছে...
তাই চিন্তাসূতোর নাটাইটাকে শব্দখাঁচায় আটকে রাখা; আরকি!
মাঝে মাঝে অদ্ভুত কিছু প্রশ্ন নিয়ে মেতে থাকার অভ্যেসটাও অসহ্য;
এই যেমন এখন ক'ছত্র কিছু একটা মাথায় ঘোট পাকাচ্ছে-
কে আমি? আমি - কে আমি?
একটি নামের আঁকড়ে কোনো একজন 'সে'
জিজ্ঞাস প্রতিক্ষণে জাগে আনমনে...
Who am I? They mock me,
These lonely questions of mine..
Who am I? This... or the other?
One person today and tomorrow another?
Both at once? As hypocrite as others.....
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


