একটি বিরহি কবিতা- অপেক্ষা
৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
¤অপেক্ষা¤
.
সেদিন ছিল বুধবার।
এসেছিনু কী কাজে,
লালবাগের হাটে।
হঠাৎ শুনি মেয়েলি কণ্ঠে
এ্যাই শোনো।
পেছনে তাকালাম চমকে উঠে,
মিষ্টি হেসে শুধালে তুমি,
এতদিন কেমন ছিলেম আমি?
টোল পড়া গালের সেই হাসিতে
মনে হয় মুক্ত ঝরে।
হাসিতে তোমার মুগ্ধ হলেম
অপলক আছি তাকায়ে,
বান্ধবী তোমার দুষ্টমি করে
বলে,কী দ্যাখেন চেয়ে ?
কিন্ঞ্চিত অপ্রস্তুত হয়ে বললেম ,
ভাল আছি আমি।
এতদিন কেমন ছিলে তুমি?
কিছুই বললে না
শুধু দিলে মিষ্টি হাসি,
ঐ হাসির জন্য যে কোন পুরুষ স্বেচ্ছায় নিতে পারে
ফাঁসি।
,
দেখা হল দীর্ঘ দু'বছর পরে,
অনেক কথাই জমে আছে এই মনের গভীরে।
সবকথা বলব তোমায়
একটু সাজিয়ে গুছিয়ে,
সময় কী হবে তোমার
ক্ষণিকের তরে?
মুচকি হেসে বললে তুমি
কি কথা? বলে ফেল এখনি।
,
অনেক কথাই জমে আছে
বলতে হবে নিরালায়,
যদি পারো সময় দিও
কোন এক গোধূলী বেলায়।
একটু ভেবে বললে তুমি
দেখা হবে পরশু,
ক্যাম্পাসের কদমতলায়,
কী কথা বলবে
বলিও নিরালায়।
,
তারপরে কেটেছে আরও তিন বছর,
আসোনি তুমি
অপেক্ষায় কেটেছে প্রহর।
,
তুমি কি জান?
এখনও আমি বসে থাকি কদমতলায়,
একটুখানি সময় পেলে আসিও গোধূলী বেলায়।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি...
...বাকিটুকু পড়ুন
শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুন