somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু মাত্র নারীর চাহিদা মেটাতে গিয়ে অনেক পরুষই নিজের অধঃপতন ডেকে এনেছে।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উচ্চাকাঙ্ক্ষা মানুষকে ভাল থাকতে দেয় না। প্রতি মুহূর্তে যন্ত্রণা দেয়।অতিরিক্ত পাওয়ার আশা নিজেকে পুড়ে পুড়ে খায়।
.
আধুনিক যুগে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই।মেয়েদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তুলনামূলকভাবে বেশি।এবং কিছু কিছু মেয়ের মধ্যে এই উচ্চাকাঙ্ক্ষা এতটাই বেশি যে তারা নিজেকে বিকিয়ে দিতেও দ্বিধা করে না।
.
আমার বন্ধু বাবা মার অমতেই প্রেম করে বিয়ে করেছিল।মেয়েটাকে সে এতটাই ভালবাসত যে,ওর সাথে সংসার করার জন্য বাবা মা, ভাই বোনকে ছেড়ে ঢাকায় চলে এসেছিল ।তারপর অনেক কষ্টে একটা চাকরি যোগাড় করে।বেতন যা পেত তাতে দুজনের সংসার বেশ ভালই চলতো।কিন্তু মেয়েটি এতে সন্তুষ্ট ছিল না। তার চাওয়া পাওয়া অনেক বেশি ছিল।
.
আমার বন্ধু বেশ বড়লোক পরিবারের ছেলে। কিন্তু বাবা মার অবাধ্য হওয়ায় তাকে একরকম ত্যাজ্য করে তার বাবা।ফলে পরিবার থেকে সে কোন সাহায্য সহযোগীতা পেত না।যা উপার্জন করত তা দিয়েই সংসার চালাত।অনেক সময় বউয়ের সকল ইচ্ছা তার পক্ষে পূরণ করা সম্ভব হত না।এ নিয়ে বউয়ের সাথে ওর প্রায়ই ঝগড়া লাগত।
.
আমাকে একদিন ফোন দিয়ে বলল,
-দোস্ত আর পারছি না রে।বিয়ের আগে শীমু কেমন ছিল, আর এখন কেমন হয়েছে।আগে আমাকে বলত,আমার সাথে ও গাছ তলায়ও ঘুমাতে দ্বিধা করবে না।কখনও কোন আবদার নিয়ে আমার কাছে আসবে না।আমি যেভাবে রাখব সেভাবেই সে খুশী থাকবে।
কিন্তু এখন সেই মেয়ে পুরো পাল্টে গেছে।এ শীমু যেন আগের শীমু নয়।ওর জন্য ফ্ল্যাট বাসা নিয়েছি।টিভি,ফ্রীজ,এসি সব কিছু কিনে দিয়েছি।প্রতি সপ্তায় দুবার করে পার্লারে নিয়ে যাচ্ছি।কিন্তু তারপরো ওর চাহিদার শেষ হচ্ছে না।এখন আবার কার কেনার জন্য বায়না ধরেছে।নরম্যাল একটা গাড়ি কিনতে গেলে সাত/আট লাখ টাকা লাগবে।আমি যে বেতন পাই তাতে করে আমার পক্ষে গাড়ি কেনা অসম্ভব।
এখন আমি কী করব! তুই বল দোস্ত!
.
শুধু ভালবাসার মানুষটির সাথে সুখের সংসার করার জন্য সবকিছু ছেড়ে আসলাম।আর এখন ভালবাসার মানুষটি আছে কিন্তু ভালবাসাটা নেই।ভালবাসাহীন যন্ত্রের মত একটা মানুষ এভাবে আর কতদিন বাঁচতে পারবে,বলতে পারিস!আমি মনে হয় আর পারলাম না রে।এত পেইন আমি আর সহ্য করতে পারছি না ।মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে মা বাবার পায়ে এসে পড়ি।কিন্তু মা বাবার সামনে দাঁড়ানোর মুখও আমার নেই।আমি খুব ভুল করেছি রে।ভালবাসার মানুষটিকে চিনতে ভুল করেছি।এ ভুলের মাসুল দিতে দিতে আমি শেষ হয়ে যাব।
.
আমি খুব মনোযোগ দিয়ে বন্ধুর কথাগুলো শুনছিলাম। কিন্তু আমার বন্ধু যে সমস্যায় ভুগছে তার সমাধান আমার কাছে নেই।কাউকে বুঝিয়ে তার মন থেকে উচ্চাকাঙ্ক্ষা দূর করা সম্ভব নয়।যতক্ষণ না সে নিজে বুঝতে পারে।
আশা আকাঙ্ক্ষা থাকা ভাল।কারন আশাই মানুষকে বাঁচিয়ে রাখে।কিন্তু উচ্চাকাঙ্ক্ষা ভাল না।
প্রয়োজনের অতিরিক্ত কোন কিছুই ভাল না।
উচ্চাকাঙ্ক্ষার কারণে মানুষ অবৈধ পথে পা বাড়ায়।এই উচ্চাকাঙ্ক্ষা মানুষের বিবেক নষ্ট কর দেয়।
.
দুইমাস পরের ঘটনা। শীমু আমাকে ফোন দিয়েছে।কল রিসিভ করতেই কান্নার আওয়াজ শুনতে পেলাম।সে কি কান্না!প্রায় পনের মিনিট ধরে কাঁদল। আমি অনেক কষ্টে ওর কান্না থামালাম।বললাম ঘটনা কি খুলে বলো।ও যা বলল তা হল,
রাজীবকে পুলিশ ধরে নিয়ে গেছে।রাজীব হলো আমার বন্ধু।এতক্ষণ যার কথা বলছি।
রাজীবের বস ওকে সাত লাখ টাকা দিয়েছিল।অফিসের ব্যাংক একাউন্টে জমা দেয়ার জন্য।কিন্তু পুরো টাকাটাই রাজীব চুরি করছে।এখন ধরা পড়ে বস ওকে জেলে পাঠিয়ে দিয়েছেন।
.
আমি শীমুকে বললাম,রাজীব কিন্তু শুধু তোমার কারণেই আজ জেলে আছে।নাটক সিনেমায় এসব ঘটনা অনেক দেখেছি।কিন্তু তোমরা তো জীবনটাকেই নাটক সিনেমা বানিয়ে ফেলেছো।সময় এখনো হাতে আছে।এবং তুমি ভাল করেই জানো এখন তোমার কি করা উচিত।তাই দেরী না করে যা করার তাড়াতাড়ি করো।
একথা বলে আমি ফোনটা কাটলাম।
.
এই পৃথিবীতে শুধুমাত্র নারীর কারণেই অনেক পুরুষ উন্নতি লাভ করেছে।আবার নারীর করণেই পুরুষের অধঃপতন হয়েছে।একজন নারীর কাছে পুরুষকে হাতের পুতুল বানিয়ে রাখাটা কোন ব্যাপারই না।
তাই নারীসমাজের প্রতি আমার অনুরোধ, আপনাদের এই উচ্চাকাঙ্ক্ষার জন্যে কোন পুরুষকে অবৈধ পথে পা বাড়াতে দিয়েন না।মনে রাখবেন, উচ্চাকাঙ্ক্ষী মানুষ কখনো সুখ নামক পাখিটার দেখা পায় না।সুখ পাখিটা তাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×