somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকে অর্থ উপার্জন।

২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামাজিক যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক।বাসার কাজের মেয়ে থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত প্রায় সবারই এক বা একাধিক ফেসবুক এ্যাকাউন্ট আছে।ফেসবুক এ্যাকাউন্ট খুলতেও যেমন টাকা লাগে না,তেমনি ফেসবুক চালাতেও কোন টাকা লাগে না।বিনামূল্যেই আমরা এই জনপ্রিয় মাধ্যমটি ব্যবহার করতে পারছি।সেজন্য গ্রামীণফোন,রবি সিমকোম্পানি গুলোকে ধন্যবাদ দেয়া যেতেই পারে।
বর্তমান সময়ে অনেকেই ফেসবুকে আসক্ত।এমন অনেক ছেলেমেয়ে আছে যারা দিনের এবং রাতের অধিকাংশ সময় ফেসবুকেই অতিবাহিত করে।
আচ্ছা যদি এই ফেসবুকিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় তাহলে কেমন হয়?আমার কাছে নিঃসন্দেহে ভাল মনে হচ্ছে।এক্ষেত্রে আপনি ফেসবুকিং করতে পারছেন আবার কিছু অর্থ উপার্জনও করতে পারছেন।শুধুমাত্র সময়কে পুঁজি করে আপনি এই কাজটি করতে পারেন।
-
ফেসবুকে ফেমাস আইডি এবং পেইজের (স্ট্যাটাসে অধিক লাইক,কমেন্টস পাওয়া আইডি এবং পেইজ) চাহিদা অনেক বেশি।
আপনি এক্ষেত্রে ফেসবুক আইডি এবং পেইজ বিক্রির কাজ করতে পারেন। এজন্য আপনাকে প্রথমে ফেসবুক আইডিটাকে বড় করতে হবে।অর্থ্যাৎ আইডিতে এ্যাকটিভ ফ্রেন্ড সংখ্যা বাড়াতে হবে।চ্যাট লিস্টে যেন ৮০০/১০০০ এ্যাকটিভ ফ্রেন্ড থাকে। আপনার আইডির প্রতিটা স্ট্যাটাসে যেন ২০০০/২২০০লাইক পড়ে।যত বেশি লাইক কমেন্টস পড়বে ততবেশি আইডির মূল্য বাড়বে।তবে অটো লাইক ব্যবহার করলে কিন্তু ধরা খেয়ে যাবেন।কারণ যিনি আপনার কাছ থেকে আইডিটা কিনবেন তিনি দেখেশুনেই কিনবেন।
-
এবার আসি পেইজের কথায়।ফেসবুকে বিভিন্ন ধরনের পেইজ আছে।গল্পের পেইজ,ভালবাসার পেইজ,ট্রল পেইজ,খবরের পেইজ,ফটোগ্রাফির পেইজ ইত্যাদি।ভেরিফাইড পেইজের মূল্য অনেক বেশি।যেসব পেইজের লাইক পন্ঞ্চাশ হাজারের উপরে সেসব সেসব পেইজ থেকে আপনি বেশ ভাল আয় করতে পারবেন।তবে পেইজে লাইক বাড়াতে বেশ শ্রম দিতে হবে আপনাকে।
এছাড়াও আপনি ফেসবুকে গ্রুপিং করতে পারেন।এজন্য আপনাকে একটি আকর্ষণীয় এবং সময় উপযোগী নাম দিয়ে গ্রুপ খুলতে হবে।গ্রুপের সদস্য সংখ্যা পন্ঞ্চাশ বা ষাট হাজারের বেশি করতে হবে।যত বেশি সদস্য হবে ততই ভাল। বড় বড় গ্রুপ,পেইজের চাহিদা অনেক বেশি।
আপনি হয়তো ভাবছেন আইডি,পেইজ,গ্রুপ এগুলো কিনবে কে? এগুলো আপনার মতই কেউ একজন কিনবে।সৌখিন ছেলেমেয়েরা কিনবে,যারা অনলাইনে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত তারা কিনবে।আপনি আইডি,পেইজ,গ্রুপ এগুলো ক্রিয়েট করুন, যথাসম্ভব বড় করুন। তারপর বিক্রির জন্য বিজ্ঞাপন দিন। দেখবেন গ্রাহক চলে আসবে।
-
ফেসবুকে অর্থ উপার্জনের আরেকটি উপায় হচ্ছে সার্ভিসিং সেন্টার।আপনি যদি ডিজেবল হওয়া আইডি, ভেরিফাইয়ে পড়া আইডি,হ্যাক হওয়া আইডি গুলো ঠিক করতে অভিজ্ঞ হন তাহলে আপনি ঐ ক্ষেত্রগুলো থেকে অর্থ উপার্জন করতে পারবেন। কাছের মানুষজন,পরিচিত মানুষজনের কাছ থেকে একাজগুলোর জন্য আপনি টাকা চাইতে লজ্জাবোধ করতে পারেন।কিন্তু আপনি যেহেতু উপরিউক্ত কাজগুলোকে পেশা হিসেবে নিচ্ছেন সেহেতু আপনাকে কাজের বিনিময়ে চার্জ নিতেই হবে।আবার অনেকেই আপনার কাছ থেকে ফ্রী কাজ করে নিতে চাইবে।সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে।আপনি চাইলে আপনার এলাকায় মোবাইল সার্ভিসিং সেন্টারের মত ফেসবুক সার্ভিসিং সেন্টার খুলে কাজ করতে পারেন। তবে এক্ষেত্রে সততার প্রয়োজন খুব বেশি।কারণ ফেসবুক এ্যাকাউন্টে অনেকের ব্যক্তিগত অনেক বিষয় থাকে,যা কেউই প্রকাশ করতে চান না।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×