নেতাজি সুবাষচন্দ্র বসু, ভারত স্বাধীনতার অন্যতম মহানায়ক । ভারতের একজন অন্যতম বড় রাজনীতিবিদ । ভারতের সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে এই মহান নেতার ছবি দেখতে পাওয়া যায় । এমনকি ভারতের মুদ্রা/ টাকাতেও তার ছবি দেখতে পাওয়া যায় ।
.
আমি তার বিষয়ে রচনা লিখছি না । শুধু বাস্তবতা তুলে ধরার জন্য এই মহান নেতার কথা বলছি ।
.
বর্তমানে ভারতের ক্ষমতাশীন দল বি.জে.পি হওয়া সত্ত্বেও ভারতের প্রধান বিরোধী দলের সাবেক এই নেতার ছবি সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে শোভা পায় এবং সর্বোচ্চ সম্মান পায় ।
.
এবার একটু বাংলাদেশের প্রেক্ষাপটে আসি । বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম হয়ে গেছে, যে দল ক্ষমতায় যায়, সে দলের সাবেক নেতার ছবি সরকারি প্রতিষ্ঠানে শোভা পায় এবং যারা বিরোধী দলীয় সাবেক নেতা, দেশের প্রতি তাদের অবদান কে প্রশ্নবিদ্ধ করা হয়!!!!!!!
.
আমাদের দেশের রাজনীতিবিদেরা শুধু সারাদিন পরনিন্দায় লিপ্ত থাকেন এবং কিভাবে কাকে রাজনীতির চাপে ফেলে অপমান করা যাবে সেই ধান্দায় থাকেন!!!!!!! :o
.
ভারত আমাদের থেকে উন্নত। কারন,
ওদের মধ্যে আমাদের মত নিজেদের প্রতি হিংসা-বিদ্বেষ নেই ।
.
আমাদের ব্যর্থতা এটাই যে আমরা আমাদের ত্যাগি ও মহান নেতাদের মনে রাখতে পারছিনা বা সঠিক সম্মান দিতে পারছিনা । কিন্তু এই ব্যর্থতা আর কতদিন???
আমরা কী পারিনা নিয়মটা বদলাতে?????
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




