শাফিক আফতাব---------
নিউরণে যাপিত সময়ের হট্টগোল
মুখে আসে কী আবোলতাবোল
মানুষগুলো দেশ আর দাশের জন্য মরিয়া
আমি শুধু ভাবি মরি তোমাকে স্মরিয়া
নিজের নিমাগ্নে তাকায় না কেউ
নিজের দোষত্রুটি বুঝে না কেউ
অন্যকে ভালোবানাতে আর দেশ গড়াতে কঠোরকঠিন
রাতের আঁধারে দোতরা বাজায় তাধিন তাধিন
নগ্নছবির নায়ক সে নিজেই
গঁাজা তাস পাবেন তার আপন ঘরেই
মুখের বুলিতে তুলসি ধোয়া পাতা
পুঁজিতন্ত্রের হিসেবে ভরা টালি খাতা।
ভোগ আর বিলাসের নৃত্যে ঝনঝন তার বালাখানা
কাকে ভালো বলি ভাই সবার দুধে গোরোচনা।
নিসর্গ : ঢাকা
০৭.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


