শাফিক আফতাব---------------------
জেসিকা আজ জৈষ্ঠ্যের কত তারিখ ?
তুমি এই রকম এক দিন ডেকে নিয়েছিলে ঘাঘটের পাড়ে
তুমি নেই বলে তোমার মা সাড়া শহর এ্যালাউন্স করে
ঢোল পিটালো
পুলিশের ডাইরীতে লেখালো নাম
মফস্বল শহরের প্রতিটি পয়েন্টে তরুণ পুলিশের দল অভিযান চালালো
অথচ তোমাকে আমাকে খুজেঁ পেলোনা
কেনোনা ততক্ষণে আমরা সুইচগেট পাড় হয়ে যমুনার জলে ডুব দিয়েছি
আজ মনে হয় সেই দিন
জেসিকা বাংলা পঞ্জিকার পাতা উল্টাও
দেখো তুমি আমি কেমন নিবিড় জলডুবুরী ..................
[০৬.০৬.২০১৩
অপরাহ্ন]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



