কবিতার মা, কবিতাকে ভালো কইরা সাজাইয়া দে
আগের মতোন সাজালে চলবে না
লালফিতা, ঘটিহাতা ব্লাউজ, বেনীবাঁধাচুল, পায়ে মল, ঘুঙুর
এসব না
চুলে প্যারাসুট কিংবা দেশী নারকেল তেল লাগবে না
শিয়ালের মতোন চুলগুলো ও বাদামী করে দে
সাঁট দিয়ে ছোট কইরা দে
পায়জামা, আর শাড়ি চলবে না
জিন্সের শর্ট প্যান্ট পইড়া দে
বুকের ভেতর বক্ষবন্ধনী দিস না
কবিতা মা আগের যুগ আর নাই
আগের মতোন কবিতা বাজারে খায় না
নজরুল, রবি, জসিম এরা চলে না আর
এখন অর্ধন্যাংটা দেশের কালচারময় কবিতা মানুষ বেশি পড়ে
আমরা কবিতার বাবা যারা
তারা আর কি করি, এভাবে কবিতাদের নুতন করে সাজাই
সাজাতে সাজাতে কবিতা মূল থেকে সরে আমূল পরিবর্তন হয়ে যায়
আর আমরা নব্য ক্ষুদে কবিরদল তাকে অতিআধুনিক বলে চালাবার জন্য
নিলামে তুলি।
৭.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



