সমাজ গড়াবার জন্য তুমি মুখে তুলছো ফেনা
অথচ ঘরে তোমার স্ত্রী বেগানা
দেশ গড়াবার জন্য কোমর বেঁধে দিচ্ছো দীর্ঘ ভাষণ
অথচ পুত্র তোমার করে বেড়ায় সুন্দরী ধর্ষণ
মানুষ ভালো বানাতে করছো প্রাণান্ত প্রচেষ্টা
অথচ তোমার নিজের ঘুষের বড় তেষ্টা
মানুষকে বলছো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন
অথচ সকাল দশটায় আসে তোমার ঘুমের ভাঙন
মানুষের ঘরে ঘরে খেয়ে বেড়াও দাওয়াত
নিজে একটি টাকাও করোনা দান খয়রাত
নিজের ঘরে নেই তোমার নিয়ন্ত্রণ
অথচ সমাজে তুমি এখন বিদগ্ধজন।
নিসর্গ : ঢাকা
১১.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




