অবিকল বান্দরের মুখ তার
কুকুরের মতোন ভেউ ভেই ধ্বনি তুলে
রাত্রির থামে ইচ্ছেতরে শাসাচ্ছে নকল বউ
কয়েকটি ভ্রাম্যমান যৌনকর্মী এসে একগাল লাল পানপিকের মুখে
রঙেন দাঁত কেলিয়ে হাসছে
কয়েকটি গ্রাম থেকে আসা রিকসাওয়ালা সুলভ মূল্যে খুঁজছে সুন্দরী বেশ্যা
ক্লান্ত ট্রাকগুলো রাজপথ কাঁপিয়ে নিয়ে যাচ্ছে কাচামাল, তেলের ট্রাঙ্ক
কিছু গাঁজাখোর কবি নেশার তোড়ে ঝংকার তুলছে মুক্তক ছন্দের
আর আমি শুধু অবলোকনের জন্য নিশিরাত হাঁটছি একটি কবিতার প্লটের জন্য
আর ওদিকে তুমি স্তনে গালে ঘ্রাণময় পাউডার মেখে
এক প্যাকেট কনডম নিয়ে ফুলবতী বিছানায় অপেক্ষা করছো।
এই শহরে শান্তি নেই
তবু উদ্ধৃত দৃশ্যপটে আনন্দ লাগে, মনে হয় আহা সোনার দেশের আজ একি হাল
নষ্টের পথে ধ্বংস হয়ে গেলো মানুষের মানুষের ছাআল
১১.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




