রাত্রিগুলি নির্ঘুম কেটেছে কখানোবা, কখনো অন্ধকারে ঠেস দিয়েছি__
কোল বালিশের মতোন। কখনো প্রেয়সীর ভাবনায় বিভোর ;
কল্পনার পাখা মেলে তার কোলে গিয়ে বলেছি : 'তোমাকে ভালোবাসি':
মদির মাতাল অন্ধকারের ছায়ারা আমাদের করে দিয়েছিলো জোড়।
কোনোদিন বেকারত্বের অভিশাপে রাতের আঁধার ভারি হতো। দুফোটা
ঘুম আসতো না চোখের পাতায়। ইংরেজি গ্রামার আর অঙ্কখাতা ভরে যেতো
অত্যধিক অধ্যয়নের চাপে। যদিও প্রেমের ফুলে বড় সজিব ছিলো বোটা__
ঘর বাঁধার স্বপ্ন উঁবে যেতো। সারারাত ঘুণে পোকাড়া কুঁরে কুঁরে খেতো।
তবু রাতের আঁধার আর ছিলো যানজট মুক্ত এক নিরিবিলি শান্তির আধার :
তার কোলে মাথা রেখে এক শান্ত স্নিগ্ধ আবেশে আমি হারাতাম সুরালোকে__
হৃদয়ের ভেতর কী এক বিহ্বলতা ! তার রেণু মনেতে মেখে__
কল্পনার পাখায় সাত সমুদ্র আর তেরনদি আমি হয়েছি যেন পার।
রাত্রিগুলি কেটেছে। নির্ঘুম কিংবা অঘোর ঘুমের এক আনন্দধারায়__
তুমি ছিলে না কাছে, শ্রাবণ কিংবা চৈত্র মাসে, তবু ভরেছি প্রেমের সুধায়।
০৪.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

