শাফিক আফতাব.................................
তুমি দেহের বাহিরে কী যেন দেহাতীত এক অনুভুতি !
তুমি ফুলের ঘ্রাণের মতো মিশে থাকো সত্তায় চেতনায়__
তুমি বিশ্বাস আর বায়বীয় ভালোলাগার এক শাশ্বত প্রতীতী
তুমি স্ফূরণ যেন, একটি পুলকের দোল, হৃদয়ের দোলনায়।
তোমার ভেতর প্রোথিত হয়ে দেখি আরও কিছু যেন তুমি__
হাতের মুঠোয় ধরতে গেলে পালাও__ পিচ্ছিল মাছ যেন__
তুমি যেন হাওয়ার ভেতর ফসলিত এক উর্বর ভূমি ;
তুমি হাওয়ার শরীর, ফুলের ঘ্রাণ, আর পুলেকের তৃণ।
নিসর্গ : ঢাকা
০৪.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

