শাফিক আফতাব.........................
যা গেছে__ ফিরবে না
যদি ফেরাতে চাও __ শুধু কষ্টই বাড়বে
তারচে বরং স্রোতের মতোন নিজকে সঁপে দাও কালস্রোতে
দেখবে ভার লাঘব হবে।
তুলোর মতোন মনে হবে তোমাকে
তুমি হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে পৃথিবীর তেপান্তর পেরুবে।
যা গেছে কেনো তারে ফেরাতে চাও
মৃত্যুর পর শুধু মানুষ কল্পনার পাখা পায়
বাস্তবে পালক পায় না ।
বাদ দাও__ যা গেছে
সামনে তাকাও __ দেখো, নবীন অঙ্কুরে কিশোলয় কেমন শোভিত
সময়ের ট্রেনে গা এলিয়ে ধরো
দেখবে এতটুকু দুঃখবোধ থাকবে না তোমার।
০৯.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

