তুমি স্পর্শমাত্রই দৃশ্যের পর দৃশ্য বদলে যেতে থাকলো
=[শাফিক আফতাব]=
তুমি চোখে চোখ রাখতেই ঝনঝন অনুরণন শুরু হলো
আবহমানতার ফড়িংগুলো উচ্ছল নৃত্যে জাগালো আমায়
রত্তের ভেতর ঢেউ ছলোছলো __
মাত্রাবৃত্ত ছন্দ দুলো উঠলো সংক্ষিপ্ত গীতিকবিতায়।
তুমি স্পর্শমাত্রই দৃশ্যের পর দৃশ্য বদলে যেতে থাকলো
পৃথিবীর মোহন মধুর রাত্রিগুলো জমা হলো হাতের মুঠোয় __
পৃথিবীর সবফুলগুলো একযোগে ফুটতে থাকলো,
তুমি আরও কেমন মোহনীয় হয়ে উঠলে সুন্দর দুটোয়।
নবান্নে ভাতের ভাঁপ যেন তোমার থেকে বিচ্ছূতি হতে থাকলো
কী এক উৎসবের আমেজে ম ম উৎরোল হৃদয়ে আমার __
রাজদরবারে ভোজনের নিমিত্তে আমারে কে যেন ডাকলো !
আহা ! কোন সুরায় সুধায় মিশে আমি হয়ে গেলাম একাকার।
তুমি স্পর্শমাত্রই দৃশ্যের পর দৃশ্য বদলে যেতে থাকলো ;
আমার মুখের পরে স্বর্গের সুধা রেণু কে যেন মাখলো।
২৩.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


