somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিসেস সুচরিতা

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিসেস সুচরিতা
=[শাফিক আফতাব]=

মিসেস সুচরিতা, তুমি আর লম্বা হিল পরো না ? খটখট করো না জেলাসদরের পিচঢালা পথে ?
হাওয়ায় হাওয়া বুনো উদ্দামে ওড়াও না ওড়নার পাড় ?
এলোকেশগুচ্ছ আর নদীতীর কাশফুলের মতোন ওড়েনা দখিনা বাতাসের ঝাঁপটায় ?
বাতাসে আর নড়েনা ফজলী আম ?
তোমাকে পাড়ার ছেলেরা প্রেমের জন্য করে না প্রনাম ?

একদিন তোমার দাপটে কাঁপতো মফস্বল শহরের প্রতিটি অলিগলিপথ,
একদিন তোমার অহমিকায় পথের পাশে ফুটে থাকা ফুল কুনির্শ করতো তোমায়,
একদিন তোমার গায়ের ঘ্রাণ বাতাসের শরীরকে বড় সুগন্ধি করে তুলতো,
একদিন তোমার কপালে উঠতো স্বাধীনতার লালসূর্য।

এখন কেমন নুয়ে গেছো !
হালকা রংয়ের শাড়ি পড়ো, পুরো হাতা নিশ্ছিদ্র ব্লাউজ, যেন বেহুলার ঘর,
হাঁটার ভঙ্গিতে আধুনিক বাংলা গানের শান্ত রসের লয়, শান্তজলের দিঘির মতোন নীরবতা তোমার,
এখন কেমন এক নির্জন নদীর মতোন মন্থর চলাচল !

সুচরিতা, কত করে ভালোবাসতে চেয়েছিলাম তোমাকে, তোমার একটি গোলাপের জন্য আমি কত
রাত বিনিদ্র ছিলাম, তোমার একটু হৃদ্যতার জন্য কত বার অানত হয়েছিলাম,
তোমার একটু স্পর্শের জন্য আমি কত মহাকাল ঠাঁয় দাঁড়িয়ে ছিলাম ঘাঘটের পাড়,
তোমার চোখে চোখ রেখে আমি স্বর্গলৈাকের থেকে একটি মাত্র মুহূর্ত আনতে চেয়েছিলাম ।

তখন তোমার কত ব্যস্ত সময়, রাজনৈতিক নেতার মতোন কত কাজ তোমার তখন,
কত আদর আর সমাদরের নরম কোমল হাতের পেলব গোলাপ,
দামী পারফিউম আর বিদেশী উপহারের বড় বড় বস্তা,
তখন তোমার পিছন ফেরাবার সময় নেই, অজপাড়াগাঁর ছেলেটির মুখে দেখার এতটুকু সময় নেই।

মিসেস সুচরিতা, তুমি নাকি বিধবাজীবন যাপন করছো এখন ?
এসো, যদি মনে হয়, তোমার জন্য কাঁচা মাটির ঘরের দরজা খোলা রেখেছি,
শাঁনকিতে রেখেছি ইঁদারার জল, দেশি চালের ভাত রেঁধে বসে অাছি, কাঠের চকিতে আছে শিমুল তুলোর তসর
আর ফুলতলা দুটো বালিশ, একটি কেরোসিনের কপি, আর তোমাকে মিষ্টিমুখ করাতে আবাদের মধুচাক থেকে রেখেছি
একবোতল খাটিঁ মধু, দেশি গাভীর এক বাটি খাটিঁ দুধ, আর বাবার দিঘির দেশিমাছের খলবল উচ্চারণ।

এসো তোমাকে খাঁটি বাংলা ভালোবাসা দেবো।
২৩.১১.২০১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×