বিমূর্তে প্রাণস্পন্দন
=([শাফিক আফতাব])=
মুঠো মুঠো ঘ্রাণ দুটো__ফুলের কলির নরম ফুটো
লালাতে লালায়িত রমণে রমণী__আজ বেশ কাটবে নিশিরজনী।
ঠোটেঁ মোটে জুটেছে কামনার একফালি চাঁদ
চোখের তারায় প্রেমের মিটি মিটি প্রোজ্বলতা
আজ কারো সাথে আমাদের কারো নেই বাদ-প্রতিবাদ
কে যেন এসে আজ ভাঙবে নীরবতা।
কে সে হাওয়ার মানুষ__দোলায় ভোলায়, যাদুর মতোন
তারে আমি আবার করি কত সযতন
তারে আমি কখনো ভাবি অমূল্য রতন
সংগোপণে আবার কত কথোপকথন।
রক্ত থেকে সুবাস বিচ্ছূরিত হয়__ গোলাপ ঘ্রাণ যেন
রক্তের উত্তাপে বাড়ে মনোস্তাপ
শানিত তরোয়ার খোঁজে খাপ
আর তখনি তোমার সাথে আমার চলে আবহমান প্রেমের সংলাপ।
০৮.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




