পারতপক্ষে আমি
[ শাফিক আফতাব ]
পারতপক্ষে মখু খুলিনা__কেনোনা দেশে এখন পণ্ডিত মানুষের সংখ্যা অপেক্ষাকৃত বেশি
তারা ভুল উচ্চারণ ধরে ফেলে।
উপমার বাহুল্য দোষ, কোথায় উৎপ্রেক্ষাটা ঠিক হয়নি, কোথায় আবার শব্দের ভুল প্রয়োগ।
আমি পারতপক্ষে কারো বাড়িতে যাই না__কেনো না মানুষগুলো আজ ভীষণ যান্ত্রিক,
তারা আতিথেয়তার পরিবর্তে রাজনীতির কথা বলে,
কিংবা কে কোথায় অত্যাধুনিক অভিজাত ফ্লাট বানিয়েছে, কে কোথায় কোটি টাকার প্লট কিনলো,
__এইসব উদ্ভট কথা।
আমি পারতপক্ষে কাউকে কিছু খাওয়াই না__কেনোনা ভোজনোত্তর তারা খাদ্য গুণাগুণ বর্ণনা করে
আমি পারতপক্ষে কারো বাড়িতে খাইনা__
কেনোনা দিনদুনিয়া বড় খারাপ, মধু খাওয়াতে মদ খাওয়ায় তারা__
আমি পারতপক্ষে কাউকে কোনো টাকা ধার দেইনা__কেননা ওটা আদায় করতে পুলিশের প্রয়োজন পড়ে
আমি কাউকে কিছু বলিনা__কেনো না তারা গুপ্তবৃত্তি করে।
আমি কাউকে ভালোবাসিনা আর ___কেনো না তারা কষ্ট দেয়
আমি কাউকে কাছে ডাকিনা__কেনো না সে একদি দূরে চলে যাবে।
আমি এখন আমার পৃথিবীতে একা থাকি
আপন পর বলে আমার কেউ নেই। আমি এক নিঃসঙ্গ পথিক__অসামাজিক জীব।
১৫.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




