মানুষ সংক্রান্ত
[শাফিক আফতাব]
আমি নিজের দুঃখে নিজে পুড়ে মরি
কাউকে বলি না কিছু
আমি উপোসে কাটাই শর্ববী
কারো কাছে মাথা করি না নিচু।
অভাব দুঃখ দৈন্য আমার আছে, মানুষের কী ?
কে আমাকে মেধার বলে দেব একটা চাকরি বাকী ?
কে আমাকে ভালোবাসবে পুঁজিহীন পথিকেরে ?
নিজেই না খেযে মরি তাই , আপন কুঁড়েঘরে।
ভালোবেসে দেখিয়াছি আমি মানুষেরে
কাছে ডেকে দেখিয়াছি আমি মানুষেরে
শ্রদ্ধা নিবেদন করে দেখিয়াছি মানুষেরে
স্নেহ করে দেখিয়াছি আমি মানুষেরে__
যত দোষ তাদের আপন গ্যাসলাইটের ভিতরে।
মানুষের থেকে আমি নিরাপদ দূরত্বে থাকি
নুন হলে নুন খাই__চাই না বাকী।
১৫.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




