একরাত্রি
[শাফিক আফতাব ]
একদিন আমার আবাসনে কাটালে রাত__প্রপাত বেয়ে ভালোবাসা এলো
আমি পুরুষত্বের স্বাদ পেলাম__বোতাম খুলে গেলো অনুভবের।
বর্ষার নদীর মতোন__প্রথম হৃদয় আমার উছলালো __
তোমাকে নিয়ে তেপান্তর__বনান্তর ঘুরে ফিরে প্রেম পেলাম ঢের।
সেদিন সারারাত আঁধার গেলো ভিজে__নিজে তুমি দেখালে পুলকের পথ
ঘন অরণ্যের ভিতরে__দুর দুর কেঁপে__সংলাপে মুখরিত হলো নির্জনতা __
কোন পৃথিবীর গভীর থেকে__তোমাকে নিয়ে এসে দিলো আমায় বিধাতা __
আনন্দে চোখ বেয়ে জল এলো__ছলছলো চোখে আমি হয়ে গেলাম সুন্দর সতত।
সেদিন নদী, নক্ষত্রে আর আলোতে, বাতাসে__শ্বাসে নেমেছিলো কেমন মদিরতা !
ফুলের মতোন অবিকল ফুটে__লুটে নিয়েছিলে বহুদিনের জমানো সঞ্চয়
সেদিন পৃথিবীর সবকিছু পর__ঘর, বাড়ি, অফিস আদালত, ধ্বংস, ক্ষয়
সেদিন আমি তোমার শাশ্বত সুন্দর এক মানব__অনুভব আর গান, কবিতা।
সেদিন আমার আবাসনে কাটালে__জালে তোমার আটক পড়ে পেলাম সুন্দর __
হৃদয়ের উত্তাপে, প্রদাহে, উষ্ণতায়__কবিতায় ফুল ফুটতে থাকলো মনোহর।
১৫.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




