তোমাকে ভালোবাসতে গেছে কষ্টের সাধনা
কবিতার একটি শব্দের জন্য গেছে কত আরাধনা
ভালোবাসার জন্য গেছে দীঘরজনী
তবু কাছে আসেনি সজনী।
কবিতার মতোন তোমাকে শিল্পিত করি
তোমার জন্য কবিতার কাছে নতজানু হই
কবিতা হয় না আধুনিকার মতোন স্মার্ট
তোমারো কমেনা ঠাঁট।
কবিতা আর তোমাকে যখন এক করি
তুমি কবিতার সাথে হিংসা করো
কবিতা তোমার সহাবস্থানে থাকতে চায়
অথচ তুমি কবিতা তাড়িয়ে মারো।
কবিতার একটি শব্দের জন্য আমি পথের ভিখেরি
তোমার একটু ভালোবাসার জন্য নিঃসঙ্গ বাউল।
০১.০৪.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




