আজ কেনো এত ক্ষুধা লাগলো আমার
আজ কেনো এত সুধা আমার প্রিয়ার
কেনো আজি বৃক্ষরাজি দিচ্ছে ঘ্রাণ
প্রিয়ার তরে আজ রে আমার ফাটছে প্রাণ।
আজ যে আগুন জ্বলবে বুঝি একটু টোকায়
মনের বনে ফুল ফুটেছে থোকায় থোকায়
চিত্তে আমার বইছে যেন অমিয়ধারা
প্রিয়ার তরে হলেম যে আজ পাগলপারা।
কোথায় থাকো নন্দিনী মোর বন্দি করো
জলদি করো প্রেমের খেলায়__ফন্দি নয়
তব সঙ্গে সর্বাঙ্গে অমর প্রণয়
লজ্জা ভেঙে আজকে আমার হাতটি ধরো।
সাধুসঙ্গে নানান রঙে গাইবো গান
গানে গানে আজকে যে গো মিলছে তান..
০৯.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




