গুমড়ে উঠেছে আজি হৃদয়ের তল
দুুুঃখের ভার কেনো এতবেশি আজ
বসন্ত বাতাসে আজি বোশেখের ঢল
দূরে পড়ে থাক আজ নিয়ম সমাজ।
মানিনা আজ আমি নিয়ম ও নীতি
পরোয়া করিনা আজ কারো ভয় ভীতি
কে আর কী দেবে নাইবা পেলাম __
নিন্দুকেরে করে যাই হাজার সালাম।
অনেক জমানো ব্যথায় চোখ টলটলো
জলীয় বাষ্পের মতো উড়েছে আকাশে
বর্ষার বর্ষণে আজ তব ভালোবেসে
তোমার প্রেমে আজ হৃদয় উছলালো।
বসন্ত বাতাসে আজি বোশেখের গান
তোমার বিহনে আজি আমি খান্ খান্ ।।
২৫.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






