ঘুমোতে যাবার পর ধরটারে বিছানায় রেখে সোজা চলে যাই প্রিয়তমার বালিশের ভাঁজে
দেহহীন আমি তারে কত ভালোবাসি __
বিনাাভিসায় ঘুরে আসি পৃথিবীর সবচে আনন্দময় পার্কের তীর __
আহা ! কত পুলকিত ছন্দ ভেসে যায় ; বর্ষার মেঘের ভীড় !
তোমাকে না পেয়ে তবু আমার আজ রাজার আলয়
যে সুবাসটুকু স্বর্গের শপিং মল থেকে কিনেছিলাম বাবার জমির ধান বিকে
বাবার পুকুরের মাছ বিকায়ে কিনেছিলাম তোমার জন্য যে বেলিফুলের মালা
সবটুকু মনের ফ্রিজে জমে আছে__মনে হয় শীতের ধানশীষে টপটপ করছে শিশিরের ফোটা
অথচ আজ কেমন শীর্ণ বসন্ত সন্ধ্যার মনটা।
যাপিত জীবনে সকল ঘাত প্রতিঘাত__ ইতর মানুষ পালের মানবতাবিবর্জিত ঘটিত ঘটন
অনায়াসে এতগুলো মানুষের ভীড়ে করেছে নির্জন দ্বীপের মানুষ
শুদ্ধস্বর উচ্চারিত হওয়ামাত্র ধেয়ে আসে কিছু সরকারি মানুষ __
তোষামুদেরা গালমন্দ করে।
বাস্তবের বেরিকেড ভেঙে তাই যাই তোমার অবাধ স্বাধীনতার পুলকিত বেলাভুমির ভীড়ে
আমার সব চাওয়া__সকল বাক-স্বাধীনতা, সব আনন্দের শিশির তোমাকে দিয়ে __
ঘুরে আসি কিলিমেনজারো। দুই পাহাড়ের মাঝে নাকের উষ্ণশ্বাসের সুবাসে তোমাকে করি
রমণিত __তুমি অনুকূল হয়ে আসো __আর অমনি পাহাড় গলে গলে গাঙ্গোত্রী থেকে ঝর্ণা
ঝরতে থাকে __দূরে থাকে দেশ __মেঘের মতো ছেয়ে যায় তোমার ঘনকালো কেশ __
বিছানায় ঝুরঝুর পড়ে বকুল __দেহহীন তুমি আমি কেমন নগ্ন ; বস্ত্রহীন__হাওয়া মিশে যাই...
১৭.০৫.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



