অথই অগাধ জীবনে তুমি এসেছিলে প্রেম নিয়ে
তোমার ছোঁয়ায় ফুটেছিলো বুঝি ভোরের হাসনাহেনা
কে বলে তুমি এই বাংলার পল্লী দুলালী মেয়ে
শত জনমের আগ থেকে যে তোমার মুখটি চেনা।
তোমাকে পেয়ে অথই নদী জল পেরিয়ে এসেছি আমি
স্বর্গের দেবিরে বলেছি আমি তুমি নও কিছু নও__
আমার ঘরেতে আছে যে দেবি __একবার দেখে নাও
তারে নিয়ে আহা ! যায় যে আমার কত দিন কত যামি।
রাঙাবে তুমি আমার জীবন দেবে প্রেম ভালোবাসা __
সাতটি সাগর তেরটি নদী তাই তো পেরিয়েছি আমি __
এখন তোমার প্রেম কেন যেন দারুন সর্বনাশা __
তুমি তো এখন নারী নেত্রী __বড়ই স্বাধীনতা কামী।
জীবনে তবু একটুকু পাওয়া একদিন ছিলে তুমি__
তোমার ছোঁয়ায় বান ডেকেছিলো ক্ষরায় পোড়া ভূমি।
১৮.০৫.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



