





রুবেল তার নাম গত ১ বছর ৬ মাস আগে পরিচয়। তারপর থেকে প্রতি শুক্রবার আমার বাসায় আসে ভালমত গোসল করে অনেক্ষন ঘুমায়। তারপর দুপুরে একসাথে খায়। এরকম ২/৪জন শিশু প্রতি শুক্রবার আমার বাসায় আসে।তাদের সুন্দর করে গোসল করিয়ে খাওয়ে খুব মজা পাই।তবে রুবেল গত ৫/৬ মাস আসেনি। গত ২ দিন আগে তাকে বিমান বন্দর ষ্টেশনে আবারও পেলাম।আজ অনেকদিন পর আবার এসেছে। সকালে নাস্তা করিয়ে গোসল করে আমার বাসার সামনের রুমে গভীর ঘুম। সাথে আরও একজন।আমি তাদের পাশে বসে লিখছি।রুবেলের অনেক ছোট বেলায় মা মারা গিয়েছিল তারপর থেকে ঘরছাড়া। ট্রেন ষ্টেশন হল তার ঘর। কি বুঝে হাতে ব্লেড় দিয়ে কেটে লিখেছে মায়ের দোয়া! সবুজ গেন্জী পরিহিত হল রুবেল। একটু আদর করি বলে প্রতি শুক্রবারে আমি ঘুম থেকে উঠার আগেই এরকম কিছু শিশু বাসার গেইটে এসে বসে থাকে। আমাকে দেখলে কি খুশী! আমিও চরম খুশী হই। অনেকে কেমন যেন বলে? এদেরকে আমার সাথে দেখলে অনেকে নাক ছিটকায় কিন্তু আমি থাকতে পারিনা।রুবেল যে কি বুঝে হাত কেটে মায়ের দোয়া কথাটি লিখেছিল তা আমাকে ভাবায়।আমার মাও প্রয়াত হয়েছেন ৪ বছর হল। ১৪ বছর বয়সে বাবা মার গিয়েছিলেন তারপর থেকে মা এর বুকেই ছিলাম। মা মারা যাওয়ার পর থেকে সত্য মায়া আর কোথাও পেয়েছি বলে মনে হয় না। এ পৃথিবীর সেইই কিছু বুঝতে পারেনি যে মা এর মায়াকে অনুভব বা ধরতে পারেনি। চরম অকৃত্রিম এক আদর ভালবাসা দিতে পারে সে হলেন 'মা'! একসাথে ভাত খাওয়ার সময় নীজের মাছটি আমার প্লেটে দিয়ে দিতেন আমার থাকার পরও। অফিস থেকে ফেরার পর হাত উঠিয়ে মুনাজাত করতেন। চোখে পানি এসে গেছে আর লিখতে পারছিনা। শুক্রবার জুম্মার নামাজের নিয়তের মূহুরতে মা এর মৃত্যু সংবাদ পেয়েছিলাম। কেঁদে কেঁদেই দু রাকাত ফরজ আদায় করেছিলাম। আশুলিয়া চরাবাগ এতিমখানা মস্জিদে জুম্মার নামাজ আদায়ের সময়(২০১০সাল)। I believe only MOTHER's love and affection is unconditional in the world ! তাই মা বিহীন এ সকল শিশু দেখলে গভীর এক কষ্ট হয়। ইচেছ করে তাদের সাথেই সারাক্ষন কাটায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

